NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

ভক্তদের সতর্ক করলেন সালমান খান


খবর   প্রকাশিত:  ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:১৮ এএম

ভক্তদের সতর্ক করলেন সালমান খান

বলিউড মেগাস্টার সালমান খানের নামে ভুয়া খবর ছড়িয়ে বিক্রি করা হয়েছে শত শত টিকিট। বিষয়টি ভাইজানের নজরে এলে সতর্কবার্তা দিয়েছেন তার ব্যক্তিগত সহকারী জর্ডি প্যাটেল।

ভুয়া খবর হিসেবে ছড়ানো হয়, আগামী ৫ অক্টোবর সালমান খান আমেরিকায় অনুষ্ঠান করতে যাচ্ছেন। সেই অনুষ্ঠানের নাম করে টিকিট বিক্রিও শুরু হয়ে যায়।

আর এই ঘটনার কথা শুনে ভাইজানের পক্ষ থেকে সবাইকে সাবধান করা হয়েছে।

 

সালমান খানের এক্স (টুইটার) হ্যান্ডেল থেকেও একটি সতর্কবার্তা ভক্তদের উদ্দেশে পোস্ট করা হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে যে তার মার্কিন যুক্তরাষ্ট্রে কনসার্টের আপাতত কোনও পরিকল্পনা নেই। টুইট বার্তায় সলমন লিখেছেন, ‘আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সালমান খান বা তার কোনও সহযোগী কোম্পানি বা দল ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে কোনও কনসার্টের আয়োজন করছে না।

এমন যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। দয়া করে এই জাতীয় ইভেন্টগুলি প্রচার করে এমন কোনও ইমেল, বার্তা বা বিজ্ঞাপনে বিশ্বাস করবেন না। কেউ প্রতারণার উদ্দেশ্যে সালমান খানের নাম ব্যবহার করে মিথ্যা তথ্য দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

 

সালমানকে সর্বশেষ মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার ৩’তে দেখা গিয়েছিল।

সিনেমাটি আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্সের একটি অংশ। অভিনেতাকে সামনে সাজিদ নাদিয়াদওয়ালার অ্যাকশন-থ্রিলার ‘সিকান্দার’-এ দেখা যাবে। এটি পরিচালনা করছেন এ আর মুরুগাদোস এবং গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুনীল শেঠি ও রাশ্মিকা মান্দানা। এছাড়াও করণ জোহরের ‘দ্য বুল’ এবং যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ‘টাইগার ভার্সেস পাঠান’-এ দেখা যাবে ভাইজানকে।