NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

‘হাউন আংকেল’ কমেন্ট না করে বন্যার্তদের পাশে থাকার আহ্বান লুবাবার


খবর   প্রকাশিত:  ২৮ আগস্ট, ২০২৪, ০৮:৫৬ পিএম

‘হাউন আংকেল’ কমেন্ট না করে বন্যার্তদের পাশে থাকার আহ্বান লুবাবার

কয়েক মাস আগে শিশুশিল্পী সিমরিন লুবাবা দেখা করতে গিয়েছিল তৎকালীন ডিএমপির সাবেক গোয়েন্দা শাখার প্রধান হারুন-অর-রশীদ ওরফে ডিবি হারুনের সঙ্গে। তারপর গণমাধ্যমে দিয়েছিল এক সাক্ষাৎকার। এ সময় হারুন আংকেল বলতে গিয়ে ‘হাউন আংকেল’ উচ্চারণ করে সে। এর পর থেকে ফেসবুকে ব্যাপকভাবে ট্রল হতে থাকে লুবাবা।

অনেকেই তাকে দেখলেই হাউন আংকেল বলতে থাকেন।

 

পরে ছাত্র-জনতার আন্দোলনে নেতিবাচক ভূমিকার কারণে তুমুল সমালোচিত হন হারুন। পুরনো ভিডিও সামনে এনে আবারও ট্রলের শিকার হয় লুবাবা। এমনকি দেয়ালে দেয়ালে পুলিশের সেই কর্মকর্তা হারুনকে কটাক্ষ করতে ‘হাউন আংকেল’ নিয়ে লেখা হয় নানা মুখরোচক স্লোগান!

তবে এসব ভুলে দেশের চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে একটি পোস্ট দিয়েছে সিমরিন লুবাবা।

সেখানে লুবাবা সবাইকে ‘হাউন আংকেল’ কমেন্ট করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেছে, ‘এখন অন্তত আমরা যেই অবস্থাতে আছি বন্যায় ডুবে যাওয়া অসংখ্য মানুষের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, আমরা এখন আপাতত এই ধরনের কমেন্ট থেকে দূরে থাকি।’

 

লুবাবা তার পোস্টে লিখেছে, ‘আসুন, আমরা সবাই বন্যায় অসহায় মানুষদের যে যেখান থেকে পারি সাহায্যের হাত বাড়িয়ে দিই।’

সে আরো লেখে, ‘আমি শুনছি এবং আজকে ফেসবুকে দেখেছি আমার মা আমাকে দেখিয়েছেন, দেখো মানুষ কত মারা যাচ্ছে। যারা মারা যাচ্ছে তাদের দাফন করার পর্যন্ত মাটি নেই।

সবখানে পানি, এই লাশগুলো নিয়ে কোথায় যাবে? এগুলো দেখার পর থেকে আসলে আমি চোখের পানি আটকে রাখতে পারছি না।’

 

এই শিশুশিল্পী আরো লেখে, ‘ছোট ছোট বাচ্চা আমার মতো বয়সী এরা আজকে কতটা অসহায়। আসুন, আমাদের মতো বাচ্চারা যারা আছে তাদের কথা এবং বৃদ্ধ মানুষ তাদের কথা, পশুপাখি এবং সব মানুষের কথাই আমরা চিন্তা করি। আগে আমরা বাচ্চা এবং বৃদ্ধ মানুষকে বাঁচানোর জন্য বেশি চেষ্টা করব, কারণ তারা তো পানিতে ডুবে যাবে কিন্তু বড়রা তো যেভাবেই হোক পার হয়ে যেতে পারবে।’

লুবাবা সর্বশেষে বলছে, ‘আসুন, আমরা সবাই মিলে বন্যায় ডুবে যাওয়া মানুষের পাশে দাঁড়াই।

আমরা সবাই দোয়া করি আল্লাহর কাছে।’