NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

দাম্পত্য জীবনেও ‘ভিনদেশি তারা’ হয়ে গেলেন গায়ক অনিন্দ্য


খবর   প্রকাশিত:  ২১ আগস্ট, ২০২৪, ০৩:২৩ এএম

দাম্পত্য জীবনেও ‘ভিনদেশি তারা’ হয়ে গেলেন গায়ক অনিন্দ্য

ভারতের পশ্চিমবঙ্গের ‘অন্তহীন’ সিনেমার ‘ভিনদেশি তারা’ গানটি শোনেনি, এমন মানুষ কমই আছে। গানটি গেয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যান্ড চন্দ্রবিন্দুর গায়ক, গীতিকার অনিন্দ্য চট্টোপাধ্যায়। এবার দাম্পত্য জীবনে নিজেই হয়ে গেলেন যেন ভিনদেশি তারা। বিচ্ছেদ হয়ে গেল স্ত্রী মধুজার সঙ্গে।

এর মাধ্যমে প্রায় ১৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দুজন। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন অনিন্দ্যর স্ত্রী মধুজা বন্দ্যোপাধ্যায়।

 

বিচ্ছেদের ঘোষণা দিয়ে মধুজা লিখেছেন, ‘অনিন্দ্যর খুব ইচ্ছা ছিল ওর লেখা আর আমার ছবি দিয়ে জুজুর (সন্তান) জন্য একটা ছোটদের বই বের করবে। বিয়ের আগে থেকেই অনিন্দ্য আমার ছবি আঁকা পছন্দ করত।

আমি লিখতেও খুব ভালোবাসতাম। চেয়েছিলাম লেখক বা শিল্পী হতে। কিন্তু ঘরে-বাইরে সমানতালে দীর্ঘ ১৪ বছর লড়ে দেখলাম ক্লান্ত হয়ে যাচ্ছি। একা হয়ে যাচ্ছি।

 

তিনি আরো লেখেন, ‘তাই নিজেকে নিজের মতো গুছিয়ে নিতে ২০১৯ সালে জুজুকে নিয়ে মুম্বাই এলাম। আমার সঙ্গে কোভিডও এলো। কোভিড ভয় দিল, দুঃখ দিল, হতাশা, অপমান দিল কিন্তু ফিরিয়ে দিল ছবি আঁকা। লেখালেখি। ফিরিয়ে দিল নিজের কথা বলার সাহস।

একসময় বুঝতে পারলাম বিয়ে মানে ফুল, আলো—সর্বোপরি এক আইনি বন্ধন। তাই আইনি পথেই বিচ্ছেদ কাম্য।’

 

মধুজা ছবি আঁকেন, লেখালেখি করেন। পাশাপাশি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কাজ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, তাদের বিয়ের বিচ্ছেদ হলেও জুজুর মা-বাবার বিচ্ছেদ হয়নি।

যদিও তাদের গুঞ্জনটা বেশ কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল, ঘর ভাঙতে চলেছে গায়ক অনিন্দ্যর। যদিও প্রকাশ্যে তিনি কখনো এ নিয়ে মন্তব্য করেননি। গায়কের স্ত্রী বেশ কয়েক বছর ধরেই কলকাতা থেকে দূরে, মুম্বাইয়ে থাকতে শুরু করেন। তবু এসবের মধ্যে একসঙ্গে ঘুরতেও গিয়েছিলেন তারা। শেষ পর্যন্ত অবশ্য আইনি বিচ্ছেদের পথেই এগোলেন দম্পতি।বিচ্ছেদ নিয়ে অনিন্দ্যর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।