NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

এবার বাংলাদেশ নিয়ে যা বললেন বলিউডের সোনম কাপুর


খবর   প্রকাশিত:  ০৮ আগস্ট, ২০২৪, ০৬:১৩ পিএম

এবার বাংলাদেশ নিয়ে যা বললেন বলিউডের সোনম কাপুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার গত কয়েক দিনের প্রতিবাদ সংগ্রামের পর অবশেষে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়লেন শেখ হাসিনা। বাংলাদেশের সেনা প্রধান সাংবাদিক বৈঠকে জানান, অন্তর্বতীকালীন সরকার গঠন করে আপাতত দেশ চালাবে সেনাবাহিনী।

বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ওপার বাংলার মানুষজনও। দেব থেকে স্বস্তিকা, জিৎসহ বহু টলিউড তারকাই বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন।

এবার বলিউড থেকে বাংলাদেশের পাশে দাঁড়ালেন সোনম কাপুর। 

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের জন্য প্রার্থনা করলেন সোনম কাপুর। এক সংবাদমাধ্যমের প্রতিবেদন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করলেন অভিনেত্রী।

সোনমের শেয়ার করা প্রতিবেদন অনুযায়ী, এক দিনে ৬৬ জন নিহত হয়েছেন বাংলাদেশে।

যদিও পরে সেই সংখ্যা ১০০ ছাড়িয়েছে। সোনম পোস্টটি শেয়ার করে লিখেছেন, “এটা সত্যিই সাংঘাতিক। চলুন, সকলে মিলে বাংলাদেশের মানুষের জন্য প্রার্থনা করি।”

 

5
সোনম কাপুরের স্টোরি থেকে নেয়া

সোনমই প্রথম বলিউড তারকা যিনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন।

সোনমের সেই পোস্টে মন্তব্য করে ধন্যবাদ জানাতে দেখা গেছে বাংলাদেশের অনেক ভক্তকেও।

 

এদিকে শেখ হাসিনার পদত্যাগের পর জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার আগে বাংলাদেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সেনা প্রধান ওয়াকার উজ জামান। বিএনপি, জাতীয় পার্টির মতো দলগুলো যোগ দিয়েছিল বৈঠকে, আওয়ামী লিগের কেউ ছিল না তা স্পষ্ট করেন সেনা প্রধান। আন্দোলনকারীদের থেকে সহযোগিতার আহ্বানও জানান সেনা প্রধান।