NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

কলকাতায় শাকিবের তুফান, শুভেচ্ছা জানালেন প্রসেনজিৎ, দেব ও শুভশ্রীরা


খবর   প্রকাশিত:  ০৮ জুলাই, ২০২৪, ০১:০৫ এএম

কলকাতায় শাকিবের তুফান, শুভেচ্ছা জানালেন প্রসেনজিৎ, দেব ও শুভশ্রীরা

ঈদে দেশে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা তুফান আজ মুক্তি পেয়েছে পশ্চিমবঙ্গে। মুক্তি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাতের সংবাদ সম্মেলনও অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন শাকিব খানসহ সিনেমা সংশ্লিষ্টরা।  

সিনেমাটির মুক্তি উপলক্ষে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরজুড়ে সাঁটানো হয়েছে তুফানের বিলবোর্ড।

শহরের গুরুত্বপূর্ণ স্থানে লাগানো হয়েছে পোস্টার। এমনকি মেট্রোরেলের এলইডি-তেও দেখা যাচ্ছেন ‘তুফান’ ঝলক। প্রচারণায় যখন জমজমাট অবস্থা, এর মধ্যে ঘটে গেল চমকপ্রদ ঘটনা। পশ্চিমবঙ্গের দুই সুপারস্টার প্রজেনজিৎ এবং দেব শাকিব এবং তুফানকে শুভেচ্ছা জানিয়ে টুইট (বর্তমান এক্স)-এ পোস্ট দিয়েছেন।
তাদের সঙ্গে যোগ দিয়েছেন শুভশ্রীও। 

 

শুক্রবার দুপুরে প্রজেনজিৎ এক পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশে দুর্দান্ত সাফল্যের পর এবার কলকাতায় তুফান..অনেক শুভেচ্ছা আমার ভাই শাকিব খান এবং পুরো তুফান টিমের জন্য। দেব তার এক্স আইডিতে কলকাতায় মুক্তি প্রসঙ্গে লিখেছেন, তুফান আজ মুক্তি পেয়েছে আপনাদের কাছে সিনেমা হলে। অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

’ শুভশ্রী লিখেছেন, ‘শাকিব খান এবং সমগ্র তুফান জন্য অনেক অনেক শুভকামনা।’

 

1
প্রসেনজিৎ ও শুভশ্রীর পোস্ট

এদিকে গতকাল কলকাতার সংবাদ সম্মেলনে শাকিব খান বলেন, ‘আমাদের বাংলা ছবিকে ভালবাসতে হবে। যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য সবখানে বাংলাদেশের সিনেমা নতুন সম্ভাবনা জাগিয়েছেন। কলকাতায় এখন মূলধারার বাংলা ছবি হওয়ার রেওয়াজটা একটু পিছিয়ে গিয়েছে। কিন্তু মূলধারার ছবি ছাড়া বক্সঅফিসে ব্যবসা করা সম্ভব নয়।

আমায় কেবল বাংলাদেশের হিরো বলবেন না। আমি দুই বাংলার, বাংলার হিরো হতে চাই। 

 

বিশ্ব মাতাচ্ছে শাকিব খানের ছবি 'তুফান'। যেখানে মুক্তি পাচ্ছে সেখানে কোনো না কোনো রেকর্ড গড়ছে। বাংলাদেশ ছাড়িয়ে দুবাই, বাহরাইন, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, সিঙ্গাপুরসহ ১৭টি সাফল্যের সঙ্গে চলছে রায়হান রাফী পরিচালিত 'তুফান'।

শাকিব খানের সঙ্গে এই ছবি চঞ্চল চৌধুরী, নাবিলা, মিমি চক্রবর্তী, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, সালাউদ্দিন লাভলুসহ অনেকে অভিনয় করেছেন। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই বলছে, পশ্চিমবঙ্গে মুক্তির পর তুফান ইন্ডিয়াজুড়ে হিন্দি ডাবিং করে মুক্তি দিতে চান।