NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

অনন্ত-রাধিকার বিয়েতে গাইতে কত টাকা নিচ্ছেন জাস্টিন বিবার?


খবর   প্রকাশিত:  ১০ জুলাই, ২০২৪, ১১:৫৩ পিএম

অনন্ত-রাধিকার বিয়েতে গাইতে কত টাকা নিচ্ছেন জাস্টিন বিবার?

চলতি বছরের মার্চে ভারতের জামনগরে প্রাক-বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে গোটা বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল ভারতের সবচেয়ে ধনী ও অভিজাত আম্বানি পরিবার। মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানে হাজির ছিলেন বিল গেটস থেকে শুরু করে জাকারবার্গ, রিহানা থেকে শাহরুখ খান, এমনকি গোটা বলিউড। হাজির ছিলেন ক্রীড়াঙ্গনের মহাতারকারাও। এরপর গত ২৯ মে থেকে ১ জুন পর্যন্ত ইতালিতে অনুষ্ঠিত হয় প্রাক-বিবাহ অনুষ্ঠানের দ্বিতীয় ধাপ।

এবার চূড়ান্ত বিয়ে।

 

আগামী ১২ জুলাই সাত পাকে বাঁধা পড়বেন মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট। ১২ থেকে ১৪ জুলাই হবে ভারতীয় ধনকুবের পুত্র অনন্ত আম্বানির বিয়ের মূল অনুষ্ঠান। আগেই জানা গিয়েছিল বিয়েতে গাইবেন অ্যাডেল, ড্রেক, লানা দেল রে-দের মতো শিল্পীরা।

কিন্তু তাদের আগেই অনেকটা অবাক করে দিয়ে গতকাল মুম্বাই পৌঁছেছেন বিশ্বসংগীতের আরেক তারকা জাস্টিন বিবার।

 

ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন অনুসারে, আগামী ৫ জুলাই অনন্ত ও রাধিকার বিয়েতে বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর সেখানেই মঞ্চ মাতাতে প্রস্তত জাস্টিন বিবার। ইতোমধ্যে পারফর্ম করতে মুম্বাইয়ে পা রেখেছেন এই পপ শিল্পী।

আম্বানি পরিবার জাস্টিনকে ১০ মিলিয়ন ডলার সম্মানি দেবে অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৮৩ কোটি এবং বাংলাদেশি টাকায় যা ১১৭ কোটি টাকা। যা আম্বানি পুত্রের বিয়ের আগের অনুষ্ঠানে আসা রিহানা এবং বিয়ন্সের পারিশ্রমিকের চেয়েও বেশি।

 

এদিকে বিয়ের উৎসবে পারফর্ম করার জন্য অ্যাডেল, ড্রেক এবং লানা ডেল রে-এর মতো বিখ্যাত শিল্পীদের সাথেও আলোচনা চলছে বলে জানা গেছে।

এর আগে মার্চে তাদের জামনগরে অনুষ্ঠিত গ্র্যান্ড প্রি-ওয়েডিং সেলিব্রেশনে পারফর্ম করেছিলেন রিহানা, দিলজিৎ দোসাঞ্জ, শাহরুখ খান, সালমান খান, আমির খান ও অক্ষয় কুমাররা। এরপর ইতালির বিলাসবহুল জাহাজে অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের প্রি-ওয়েডিং সেলিব্রেশনে পারফরম করেছেন বিশ্বখ্যাত পপকুইন শাকিরা ও বলিউডের নামিদামি তারকাগন।