NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

বাংলাদেশের সঙ্গে নিজেদের যে পার্থক্য দেখেন রশিদ


খবর   প্রকাশিত:  ২৭ জুন, ২০২৪, ০১:০৮ এএম

বাংলাদেশের সঙ্গে নিজেদের যে পার্থক্য দেখেন রশিদ

আইসিসির কোনো ইভেন্টে প্রথমবার সেমিফাইনাল খেলার গৌরব অর্জন করেছে আফগানিস্তান। আজ সেন্ট ভিনসেন্টে বাংলাদেশকে হারিয়ে দারুণ এই মুহূর্তের জন্ম দিয়েছে আফগানরা। ২০১৪ সালে ক্যারিবিয়ানেই নিজেদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিল তারা। অথচ ২০০৭ থেকে সবকয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেও কখনোই সেমিতে যেতে পারেনি বাংলাদেশ।

 

দুই দলের পার্থক্য কোথায়? আজ ম্যাচ শেষে এমন প্রশ্নের আফগানিস্তান অধিনায়ক রশিদ খান বলেছেন, 'বাংলাদেশ ও আফগানিস্তানের পার্থক্য খুব বেশি নেই। দুই দলই ভালো ক্রিকেট খেলে। বিশেষ করে সাদা বলে… আমার মনে হয়, খুব একটা পার্থক্য নেই। শুধু সংক্ষিপ্ত সংস্করণে আফগানিস্তানের শক্তিশালী 'হিটার' আছে, যারা বল সীমানা ছাড়া করতে পারে।

তবে ওদের ব্যাটাররাও ভালো।'

 

আফগানিস্তান ও বাংলাদেশকে একই পর্যায়ের দল মনে করেন জানিয়ে রশিদ আরও বলেন, 'সত্যি বলতে, সাদা বলের ক্রিকেটে দুই দলের পার্থক্য খুব বেশি দেখি না। বাংলাদেশে ওদের সঙ্গে আমরা অনেক খেলেছি। আমরা দুটি ম্যাচ জিতেছি বলেই এমন নয় যে, ওদের চেয়ে অনেক অনেক ভালো দল হয়ে গেছি।

আমরা একই পর্যায়ের দল। ব্যাপারটি হলো নির্দিষ্ট দিনে সঠিক ক্রিকেট খেলতে পারা এবং এভাবেই আরও ভালো দল হয়ে উঠতে হয়।'

 

রশিদ এটাও জানিয়েছেন, তাঁর চোখে ভালো-খারাপ দল বলে কিছু নেই। তাঁর মতে, 'আমার চোখে, ভালো দল আর খারাপ দল বলে কিছু নেই। সব দলই সমান।

যে দিন যে দল ভালো খেলে, তারাই ভালো দল। যে দিন মাঠে নেমে সঠিক সিদ্ধান্ত নিতে পারে কোনো দল, সেখানেই পরাজিত দলের সঙ্গে পার্থক্য গড়ে ওঠে। এছাড়া স্কিলের দিক থেকে আমার মনে হয় সব দলই কাছাকাছি।'