NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই : মৎস্যমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২০ ডিসেম্বর, ২০২৩, ০১:২৭ পিএম

>
মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই : মৎস্যমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, মাছ চাষের মাধ্যমে দেশের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। মাছ শুধু নিজেরা খাব না। মাছ বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই।

শনিবার (২৩ জুলাই) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য অধিদপ্তর আয়োজিত ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২’ উপলক্ষে এক র‍্যালি শেষে তিনি এসব কথা বলেন। মৎস্য সপ্তাহে এবারের প্রতিপাদ্য ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।

dhakapost

 

রেজাউল করিম বলেন, বাংলাদেশ মাছের উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করলেও কীভাবে নিরাপদ মাছ সবার কাছে পৌঁছে দেওয়া যায়, মাছের নিরাপদ অবস্থান নিশ্চিত করা যায়, তার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি। মাছ আমাদের বাঙালি জাতির কৃষ্টির অন্যতম অংশ। ‘মাছে ভাতে বাঙালি’, আমরা সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চাই। শুধু আমরা নিজেরাই খাব না, দেশের বাইরে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই। মাছ চাষের মাধ্যমে বেকারত্ব দূর হবে, উদ্যোক্তা তৈরি হবে। গ্রামীণ অর্থনীতি সচল হবে। আমরা চাইব, যে যেখানে আছেন সব প্রান্তে ভরা পুকুর, নদী, নালা, খাল, বিল ও হাওর— সব জায়গায় মাছের চাষ করবেন আপনারা। এর মাধ্যমে আমরা পুরোনো দিনের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে পারব।

মন্ত্রী বলেন, ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সফল করার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তর বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। বিভিন্ন প্রচারণাও গ্রহণ করেছে, এই কর্মসূচি তারই অংশ। আজ আমাদের র‍্যালি অনুষ্ঠিত হলো। আপনারা লক্ষ্য করেছেন বিপুল সংখ্যক কর্মকর্তা, সুবিধাভোগী, স্টেক হোল্ডাররা র‍্যালিতে অংশগ্রহণ করেছেন।