NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের মানসিক অসুস্থতার লক্ষণ ‘যত্নের তানপুরা’ নিয়ে ফিরলেন নাজু আখন্দ ফাইনালে আর্জেন্টিনার লজ্জাজনক কাণ্ডে খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় বড় ছাড় ফিফার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত
Logo
logo

সিডনিতে এবার গির্জায় ছুরি হামলা, আহত ৪


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:১১ এএম

সিডনিতে এবার গির্জায় ছুরি হামলা, আহত ৪

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনিতে আবারও ছুরি হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার (১৫ এপ্রিল) রাতে সিডনির ওয়াকেলি শহরতলির একটি গির্জায় এই হামলা ঘটে। এতে গির্জাটির বিশপসহ চারজন আহত হন।

এর আগে শনিবার (১৩ এপ্রিল) অস্ট্রেলিয়ার একই শহরের একটি শপিং মলে আরেকটি ছুরি হামলা ঘটে। সেদিন একজন হামলাকারী অন্তত ৯ জনকে ছুরিকাঘাত করেন ও তাতে পাঁচজন নিহত হন। পরে পুলিশের গুলিতে নিহত হন হামলাকারীও। এই দুই ঘটনার মধ্যে কোনো সংযোগ আছে কি না, তা এখনো জানা যায়নি।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, সোমবার রাতে ক্রাইস্ট দ্য গুড শেফার্ড নামক ওই গির্জায় ধর্মীয় উপদেশমূলক বক্তব্য চলছিল। সেসময় এক ব্যক্তি হঠাৎ করেই গির্জার বিশপ ও আরও কয়েকজনকে ছুরিকাঘাত করে বসেন।

পুলিশ জানিয়েছে, ছুরিকাঘাতের শিকার কারও আঘাতই প্রাণঘাতী নয় ও তারা সবাই চিকিৎসাধীন। আহতদের বয়স ২০ থেকে ৭০ বছরের মধ্যে।

 

এদিকে, জনসাধারণকে হামলাস্থল এড়িয়ে যেতে বলেছে পুলিশ। হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে ও তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তবে গির্জাটিতে চালানো হামলায় কী অস্ত্র ব্যবহার করা হয়েছিল, তা এখনো জানা যায়নি।

 

বিশপের বক্তৃতা লাইভ সম্প্রচার করা ভিডিওতে দেখা যায়, হামলার আগে কালো পোশাক পরা এক ব্যক্তিকে বিশপের কাছে আসছেন। এরপর হামলাকারী তার ডান হাতে ধরা ছুরি দিয়ে বিশপকে হামলা করতে উদ্যত হন। সেসময় কয়েকজন ব্যক্তি হামলাকারীকে আটকানোর চেষ্টা করেন।