NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

সোশ্যাল মিডিয়ায় ভাইকে আনফলো করে দিলেন সুস্মিতা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:০০ পিএম

>
সোশ্যাল মিডিয়ায় ভাইকে আনফলো করে দিলেন সুস্মিতা

ললিত মোদির সঙ্গে সম্পর্ক নিয়ে গত কয়েকদিন ধরেই তুমুল আলোচনায় রয়েছেন বলিউড নায়িকা সুস্মিতা সেন। আবার এরই মাঝে ঘটে গেছে আরও এক ঘটনা। 

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী নিজের ভাই রাজীব সেনকেই নাকি আনফলো করে দিয়েছেন সুস্মিতা সেন! কয়েকদিন আগেই বিবাহবিচ্ছেদ হয়েছে তার। এই ঘটনাতে কি ভাইয়ের ওপর চটেছেন সুস্মিতা? সেটা নিয়েই ভাবছেন অনেকে। কারণ রাজীবকে আনফলো করলেও তার প্রাক্তন স্ত্রী চারুর প্রোফাইলে এখনও রয়েছেন সুস্মিতা। ললিত মোদির সঙ্গে সুস্মিতার রোম্যান্টিক ছবি প্রকাশ্যে আসার পর সংবাদমাধ্যমের সামনেও মুখ খুলেছিলেন রাজীব। তিনি জানিয়েছিলেন, এই বিষয়ে দিদির সঙ্গে কথা বলবেন। গোটা ঘটনায় একটা বিষয় স্পষ্ট যে, ভাই-বোনের সম্পর্ক এখন মোটেই ভালো যাচ্ছে না। 

টেলি দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী চারু আসোপাকে ২০১৯ সালের ৭ জুন বিয়ে করেছিলেন রাজীব। রাজীব সেনের সঙ্গে কাটানো সমস্ত মুহূর্তের ছবি মুছে দিয়েছেন চারু। গত বছর নভেম্বরে তাদের ঘর আলো করে এসেছিল মেয়ে জিয়ানা। সন্তান সাত মাসে পা দিতেই শোনা গেল বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন দুজন। 

চারুর দাবি, রাজীব নাকি মোটেই ভালো বাবা নয়। বাবার দায়িত্ব একেবারেই পালন করেন না তিনি। মেয়ে জিয়ানার উজ্জ্বল ভবিষ্যতের জন্যই নাকি বিবাহ বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন চারু। অনেকে এই সিদ্ধান্তকে ভুল মনে করলেও চারুর মতে তিনি একদম সঠিক সিদ্ধান্তই নিয়েছেন।