NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের মানসিক অসুস্থতার লক্ষণ ‘যত্নের তানপুরা’ নিয়ে ফিরলেন নাজু আখন্দ ফাইনালে আর্জেন্টিনার লজ্জাজনক কাণ্ডে খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় বড় ছাড় ফিফার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক
Logo
logo

ওয়াশিংটন ডিসিতে জাতীয় প্রেসক্লাবের নতুন প্রেসিডেন্টের সাথে বাংলাদেশ দূতাবাসের শুভেচ্ছা বিনিময়


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:২২ এএম

ওয়াশিংটন ডিসিতে জাতীয় প্রেসক্লাবের নতুন প্রেসিডেন্টের সাথে বাংলাদেশ দূতাবাসের শুভেচ্ছা বিনিময়

ওয়াশিংটন ডিসিতে অবস্থিত জাতীয় প্রেসক্লাবের বার্ষিক অনুষ্ঠানে নতুন সভাপতি দায়িত্ব গর্হণ করেছেন। ১৯ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় ক্লাবের বিদায়ী সভাপতি আইলিন ও’রিলি নব-নির্বাচিত প্রেসিডেন্ট এমিলি উইলকিনসের কাছে আনুষ্ঠানিভাবে ক্ষমতা হস্তান্তর করেন।
ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (প্রেস) এজেডএম সাজ্জাদ হোসেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য এ ক্লাবের সদস্য হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে মিনিস্টার (প্রেস) ক্লাবের নতুন প্রেসিডেন্ট এমিলি উইলকিন্সকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং ক্লাব পরিচালনায় তার সাফল্য কামনা করেন।
তিনি বিদায়ী প্রেসিডেন্ট মিসেস আইলিন ও’রিলিকে তার মেয়াদে ক্লাবের কার্যক্রম সফলভাবে পরিচালনা করার জন্য অভিনন্দন ও ধন্যবাদ জানান। এর আগে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান এবং প্রেস মিনিস্টার এ জেড এম সাজ্জাদ হোসেন প্রেসক্লাবে বিদায়ী প্রেসিডেন্ট মিস আইলিন ও’রিলির সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন।