NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

বাণিজ্যের পরিমাণ বাড়াতে সম্মত বাংলাদেশ-কম্বোডিয়া


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২২ পিএম

>
বাণিজ্যের পরিমাণ বাড়াতে সম্মত বাংলাদেশ-কম্বোডিয়া

বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যে পর্যাপ্ত সম্ভাবনা থাকার পরও বর্তমান পরিসংখ্যান সন্তোষজনক নয়। এ অবস্থায় উভয়পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বাড়াতে সম্মত হয়েছে।

শুক্রবার (১৫ জুলাই) রাজধানী নমপেনে বাংলাদেশ এবং কম্বোডিয়ার পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয়পক্ষ বাণিজ্যের পরিমাণ বাড়াতে জোর দেয়।

ঢাকার পক্ষে দ্বিপাক্ষিক বৈঠকে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। অন্যদিকে নমপেনের পক্ষে কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোখন নেতৃত্ব দেন। উভয়পক্ষ দুই দেশের সম্পর্কের গুরত্বপূর্ণ দিকগুলো নিয়ে আলোচনা করেন।

বৈঠকে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সংযোগ সেতু হিসেবে বাংলাদেশের ভূ-কৌশলগত গুরুত্বের ওপর জোর দিয়ে ড. মোমেন দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।  

উভয়পক্ষ বাণিজ্য, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, ওষুধ, খাদ্য নিরাপত্তা, জনশক্তি, আইসিটি, পর্যটন, সাংস্কৃতিক বিনিময়ের মতো বিষয়গুলোতে সহযোগিতার ক্ষেত্র নিয়ে পর্যালোচনা করে। দুই দেশের মধ্যে আলোচনাধীন সমঝোতা স্মারক বা এমওইউ সইয়ের ব্যাপারে তারা জোর দেন। উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কে আরও গতি বাড়াতে উচ্চ পর্যায়ের সফরে সম্মত হন।  

ড. মোমেন বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবর্তন ত্বরান্বিত করতে কম্বোডিয়ার আরও সক্রিয়া ভূমিকা চান।

বৈঠক শে‌ষে মো‌মেন ও সোখনের উপ‌স্থি‌তি‌তে বাংলা‌দে‌শের ফ‌রেন সা‌র্ভিস একা‌ডে‌মি এবং ক‌ম্বো‌ডিয়ার ন্যাশনাল ইন‌স্টি‌টিউট অফ ডি‌প্লো‌মে‌সি অ্যান্ড ইন্টারন্যাশনাল রি‌লেশনসের ম‌ধ্যে এক‌টি সম‌ঝোতা স্মারক সই ক‌রা হয়।