NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের মানসিক অসুস্থতার লক্ষণ ‘যত্নের তানপুরা’ নিয়ে ফিরলেন নাজু আখন্দ ফাইনালে আর্জেন্টিনার লজ্জাজনক কাণ্ডে খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় বড় ছাড় ফিফার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
Logo
logo

ইউনূসকে দোষী করা বিপর্যস্ত মানবাধিকারের প্রতীক : অ্যামনেস্টি


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৮:৪৯ পিএম

ইউনূসকে দোষী করা বিপর্যস্ত মানবাধিকারের প্রতীক : অ্যামনেস্টি

শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সাজার রায়ের নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক পোস্টে বলা হয়েছে, ‘ইউনূসের দোষী সাব্যস্ত হওয়াটা বাংলাদেশের মানবাধিকারের বিপর্যস্ত অবস্থার প্রতীক। কর্তৃপক্ষ স্বাধীনতা খর্ব করে সমালোচকদের দমন করেছে।’

পোস্টে আরো বলা হয়েছে, ‘মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অস্বাভাবিক গতিতে বিচার সম্পন্ন হয়েছে।

 
এটি বাংলাদেশের অন্যান্য শ্রম অধিকার সম্পর্কিত মামলার অগ্রগতির সম্পূর্ণ বিপরীত।’

 

গতকাল সোমবার ঢাকার তৃতীয় শ্রম আদালতে ড. ইউনূসসহ চারজনের ছয় মাসের কারাদণ্ডের রায় দেন আদালত। তবে জেলে পাঠানো হয়নি। ৩০ হাজার টাকা জরিমানা ও এক মাসের মধ্যে আপিলের শর্তে তাদের জামিন দেওয়া হয়েছে।

 

 

অ্যামনেস্টি বলেছে, ‘রাজনৈতিক প্রতিহিংসা নিষ্পত্তির জন্য শ্রম আইন ও বিচারব্যবস্থার অপব্যবহার আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিশ্বাস করে যে মুহাম্মদ ইউনূস এবং তাঁর সহকর্মীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু করা শ্রম আইন ও বিচারব্যবস্থার চরম অপব্যবহার। একই সঙ্গে এই সাজা তাঁর (ইউনূস) কাজ এবং ভিন্নমতের জন্য রাজনৈতিক প্রতিশোধের একটি রূপ।’