NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ৮, ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে খুদে শিল্পী অনুশ্রী রায়ের স্বপ্নপূরণ পাকিস্তান-তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সৌদি আরবকে কতটা নিরাপত্তা দেবে? বিরোধ কাটিয়ে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করছে মেক্সিকো ও পেরু এবার ওটিটিতে মুক্তি পেল ‘মালিক’ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী ভারত সরকারের কাছে ক্ষমা চাইলেন জাকারবার্গ আকাশে ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান মুখোমুখি, তদন্তে মার্কিন সংস্থা টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ রানের মালিক এখন জস বাটলার বস্তিতে কেটেছে শৈশব, আজ মুম্বাইয়ে দুই বাড়ির মালিক মিশিগান সিনেট প্রাইমারিতে প্রগতিশীল আবদুল এল-সায়েদের জয়, ডেমোক্র্যাট শিবিরে নতুন বার্তা
Logo
logo

বন্ধ হচ্ছে গুগল ম্যাপের জনপ্রিয় ফিচার


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৪৪ এএম

বন্ধ হচ্ছে গুগল ম্যাপের জনপ্রিয় ফিচার

গুগল ম্যাপ বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাপ। এটি ব্যবহার করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ তাদের গন্তব্যে পৌঁছায়। কিন্তু ২০২৪ সালের শুরুতে এই অ্যাপের একটি জনপ্রিয় ফিচার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গুগল। তাও অনেক সময় কোনো সতর্কতা জারি না করেই।

 

২০২৪ সালেও এই অদ্ভুত ঐতিহ্য বহন করে যাবে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সংস্থাটি। মনে করা হচ্ছে বছরের শুরুতেই এই তালিকায় নাম লেখাতে পারে গুগল ম্যাপের একটি গুরুত্বপূর্ণ টুল। গুগল ম্যাপস ব্যবহারকারীরা গাড়ি চালানোর সময় একটি ভিন্ন ইন্টারফেস ব্যবহার করেন। ড্রাইভিং মোড উপর নির্ভর করে গাড়ি চালাতে পারেন অচেনা রাস্তায়ও। সম্ভবত এই ফিচারটি বন্ধ করে দিতে চলেছে গুগল।

এই ফিচারটি যে বন্ধ হয়ে যাবে, তার বিশদ বিবরণ গুগল অ্যাপের সাম্প্রতিক সংস্করণে দেখা গেছে। যেখানে কোড স্ট্রিং-সহ একটি ফিচার আগামী ফেব্রুয়ারিতে বন্ধ হয়ে যাবে বলে লেখা হয়েছে। আসলে এই ড্রাইভিং মোডকে আর তেমন গুরুত্বপূ্র্ণ বলে মনে করছে না গুগল। বরং তারা ম্যাপ ব্যবহারকারীদের ঠেলে দিতে চাইছে এআই অ্যাসিস্ট্যান্টের দিকে।

 

সাধারণত যাদের গাড়িতে অ্যান্ড্রয়েড অটো নেই এবং যারা ওয়্যার্ড মোড ব্যবহার করতে চান না, তাদের জন্য এটা সুবিধাজনক। কিন্তু এআই অ্যাসিস্ট্যান্টে ঠেলে দেওয়ার অর্থই হলো এবার থেকে ফোনে মেসেজ বা কল রিলে পেতে গেলে ভয়েস কমান্ডের উপর নির্ভর করতে হবে। এতে গোপনীয়তা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা।

 
 
 
 

তবে এখনও গুগল আনুষ্ঠানিক ভাবে বলেনি ড্রাইভিং মোড বন্ধ করে দেওয়ার কথা। ফলে অনেকেই বলছেন, সম্প্রতি পর্যবেক্ষণ করা কোড স্ট্রিংগুলো বাস্তবায়িত নাও হতে পারে। তবে হলেও গুগলের কাছে এমন বিকল্প নিশ্চয়ই থাকবে যাতে গাড়ি চালানোর সময় ব্যবহারকারী ফোনে নেভিগেশন এবং অন্য ফিচারগুলোর সুবিধাও পান।