NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

ওমান জুড়ে পুলিশি অভিযান, আরও ৩৬ প্রবাসী গ্রেপ্তার


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫২ এএম

ওমান জুড়ে পুলিশি অভিযান, আরও ৩৬ প্রবাসী গ্রেপ্তার

ওমানে পৃথক ৩টি অভিযানে ৩৬ জন প্রবাসীকে গ্রেপ্তারের খবর দিয়েছে দেশটির পুলিশ। এই প্রবাসীদের মধ্যে কতজন বাংলাদেশি সেই তথ্য জানা না গেলেও তাদের সকলেই এশীয় নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে। এরমধ্যে দক্ষিণ আস সারকিয়ায় ৫ জন, মাস্কাটে ২৮ জন এবং আল উস্তা অঞ্চল থেকে ৩ প্রবাসী গ্রেপ্তার হন।

 

পুলিশের বরাতে টাইমস অফ ওমানের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ আশ শারকিয়্যায় ১৩৫ গ্রাম নিষিদ্ধ ক্রিস্টাল মেথসহ ৫ প্রবাসী এবং মাস্কাটে নৌকায় করে অবৈধভাবে দেশে প্রবেশের সময় কোস্ট গার্ড পুলিশের হাতে আরও ২৮ প্রবাসী ধরা পড়েন। পরে তাদের বহনকারী নৌকাটি জব্দ করে ওই প্রবাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়।

অপর এক অভিযানে দুখুমের ফিশিং পোর্ট তদারকির সময় অনিবন্ধিত নৌকা ব্যবহার করে অবৈধভাবে মাছ শিকারের জন্য ৩ প্রবাসীকে গ্রেপ্তার দেখায় ওমানের ফিশারিজ কন্ট্রোল বিভাগ। ওই চারটি নৌকার মধ্যে ২টিতে নাম্বার প্লেট ছিলোনা আর অপর দুইটিতে ছিলোনা কোনো নিবন্ধনের কাগজ। পরে নৌকাগুলো জব্দ করে ওই ৩ প্রবাসীকে দুখুম পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়।