NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

প্রবাসে বেড়েছে সড়ক দুর্ঘটনা, ৭ দিনে দুই বাংলাদেশির মৃত্যু


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:৫৯ এএম

>
প্রবাসে বেড়েছে সড়ক দুর্ঘটনা, ৭ দিনে দুই বাংলাদেশির মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় সড়ক দুর্ঘটনায় মুহাম্মদ সাজ্জাদ হোসেন অনিক নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) স্থানীয় কাদরা এলাকায় রাতে এ দুর্ঘটনা ঘটে। সাজ্জাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মামা প্রবাসী বিল্লাল হোসেন। সাজ্জাদ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মধ্যপাড়া শান্তির বাগ এলাকার মুহাম্মদ ইকবাল হোসেনের ছেলে।

 

বিল্লাল জানান, সাজ্জাদ খেজুরের কোম্পানিতে বিক্রয়কর্মীর কাজ করতেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সারাদিনের কাজ শেষে রাতে সাইকেলে করে তার আরেক মামা সোহেল মিয়ার সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। পথে দ্রুতগামী একটি গাড়ি পেছন থেকে ধাক্কা দিলে মাথায় প্রচণ্ড আঘাত পায় সাজ্জাদ। পরে শারজার আল দাহিদ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। পুলিশ দুর্ঘটনার সঙ্গে জড়িত গাড়ি ও তার চালককে আটক করেছে।

এদিকে অপর দুর্ঘটনায় দেশটির ফুজাইরায় নুরুল আলম নামে আরেক বাংলাদেশির প্রাণহানির খবর পাওয়া গেছে। গত শনিবার (১৬ ডিসেম্বর) খাবার হোম ডেলিভারি দিতে বের হলে ফুজাইরার গোরফা বলদিয়া মার্কেটের পাশে জেবরা ক্রসিংয়ে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে গুরুতর আহত হন নুরুল। পরে ফুজাইরা জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন। নুরুলের বাড়ি চট্টগ্রামের রাউজানে। তিনি রাউজানের মধ্যম কদলপুর ইউনিয়নের মো. ইউনুস মিয়ার ছেলে।