NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

১৯ জুলাই সারাদেশে বুস্টার ডোজ দিবস পালিত হবে


খবর   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৪, ০৮:১৮ এএম

>
১৯ জুলাই সারাদেশে বুস্টার ডোজ দিবস পালিত হবে

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকা কার্যক্রমকে গতিশীল করতে আগামী ১৯ জুলাই সারাদেশে বুস্টার ডোজ দিবস পালন করার পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ দিবসের আওতায় ১৮ বছর ও এর বেশি বয়সের সব নাগরিককে বুস্টার ডোজ টিকা দেওয়া হবে। তবে দ্বিতীয় ডোজ নেওয়ার ৪ মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক ডা. মো. শামসুল হকের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

হাসপাতাল পরিচালক বা তত্ত্বাবধায়ক বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, কোভিড-১৯ টিকা কার্যক্রম জোরদার করার জন্য আপনারা ইতোপূর্বে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ সপ্তাহ সফলভাবে পালন করেছেন। এরই ধারাবাহিকতায় আগামী ১৯ জুলাই দেশব্যাপী কোভিড টিকার বুস্টার ডোজ দিবস উদযাপন করা হবে। কোভিড-১৯ টিকাদান সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট দপ্তরের সবার সঙ্গে সমন্বয়পূর্বক ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করে বুস্টার ডোজ দিবস পালন করবেন এবং সবার প্রাপ্য বুস্টার ডোজ দেওয়ার ব্যবস্থা নেবেন।

আরও বলা হয়েছে, বুস্টার ডোজ নেওয়ার জন্য উপযুক্ত প্রমাণ প্রদর্শন সাপেক্ষে (কোভিড-১৯ টিকার কার্ড বা সনদ) নিকটবর্তী টিকাদান কেন্দ্র বা বাংলাদেশের যেকোনো কোভিড-১৯ টিকাদান কেন্দ্র থেকে টিকাগ্রহীতা বুস্টার ডোজ নিতে পারবেন। সব টিকাদান কেন্দ্রে ফাইজার টিকা প্রদানের শর্তাদি অনুসরণ করতে হবে। সকাল ৯টা থেকে টিকাদান শুরু হবে।

চিঠিতে বলা হয়েছে, নিয়মিত কোভিড-১৯ এর প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার স্বাভাবিক কার্যক্রম চলমান রেখে কোভিড-১৯ টিকাদানের বুস্টার ডোজ কার্যক্রম (এক দিন) পরিচালনা করতে হবে।