NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

কাল থেকে দেশের হলে ‘অ্যানিমেল’


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

কাল থেকে দেশের হলে ‘অ্যানিমেল’

অনেক জল ঘোলা হওয়ার পর অবশেষে গতকাল বাংলাদেশ সেন্সর বোর্ড সদস্যরা দেখেছেন বলিউডের আলোচিত ছবি ‘অ্যানিমেল’। রণবির কাপুর অভিনীত ও সন্দীপ ভাঙ্গা রেড্ডি পরিচালিত ছবিটি সেন্সরে জমা পড়ে ৪ ডিসেম্বর। গতকাল সন্ধ্যা ৬টায় ছবির শো হয়। সেখানে উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য ও অভিনেত্রী অরুণা বিশ্বাস।

 

 

গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুঠোফোনে তিনি বলেন, ‘এই মুহূর্তে ছবি দেখছি। এখনই কিছু বলতে পারব না। আমাদের কিছু বলাও নিষেধ আছে।’

‘অ্যানিমেল’ আমদানিকারক প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মসের সঙ্গে আছেন পরিচালক অনন্য মামুন।

 

 

প্রতিনিধি হিসেবে গতকালের সেন্সর শোতে ছিলেন মামুন। শো শেষে তিনি বলেন, ‘বিনা কর্তনে ছাড়পত্র পাচ্ছি, আমাকে তেমনটাই জানানো হয়েছে। আজ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। বৃহস্পতিবারই ছবিটি সারা দেশে মুক্তি পাবে।

 
এর মধ্যে আমরা ৪৪টি হল কনফার্ম করেছি। আশা করছি আরো কয়েকটি বাড়বে।’

 

গতকাল বিকেলে কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু জানিয়েছিলেন, ৩ ঘণ্টা ২১ মিনিট দৈর্ঘ্যের ছবিটি থেকে ২৯ মিনিট বাদ দিয়ে তিনি সেন্সর বোর্ডে জমা দিয়েছেন।