NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন
Logo
logo

নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির ব্যক্তিদের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন মেয়র এরিক এডামস


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:২৩ এএম

নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির  ব্যক্তিদের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন মেয়র এরিক এডামস

নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন মেয়র এরিক এডামস। মঙ্গলবার রাতে বিশিষ্ট ব্যবসায়ী ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমদের লং আইল্যান্ডের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় মেয়র এরিক এডামসকে বাংলাদেশি কমিউনিটির ভালো বন্ধু আখ্যা দেন কমিউনিটির নেতারা। তাকে আবারও সিটি মেয়র পদে নির্বাচিত করার আহবান জানান তারা।

টাইম টেলিভিশনের খবরে এই তথ্য জানানো হয়েছে। 

গিয়াস আহমেদ ও তার পরিবারের আমন্ত্রনে মেয়রের সম্মানে আয়োজিত এ অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, বিশিষ্ট ব্যবসায়ী ও যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আসিফ বারী টুটুল, জেবিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক তারেক হাসান খান, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক মাকসুদুল হক চৌধুরী।