NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

আমার একজন কাঁধে হাত রাখার মানুষ আছে: পরীমণি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০২ এএম

আমার একজন কাঁধে হাত রাখার মানুষ আছে: পরীমণি

গত ২৪ নভেম্বর মারা গেছেন অভিনেত্রী পরীমণির নানা শামসুল হক গাজী। এই অভিনেত্রীর কল্যাণে তার নানা সবার কাছে পরিচিত মুখ ছিলেন। নানাকে হারিয়ে দিশাহারা অভিনেত্রী। প্রিয়জনকে হারানোর এই শোক তিনি এখনো কাটিয়ে উঠতে পারেননি।

 
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানার বিভিন্ন স্মৃতি ভক্তদের সঙ্গে শেয়ার করছেন পরীমণি।

 

আজ সন্ধ্যায় পরীমণি এমনই এক শোকাচ্ছন্ন পোস্ট দিয়েছেন। যেখানে পরীমণি লিখেছেন, ‘এর আগে যতবার নানুবাড়ি গেছি, নির্দিষ্ট তারিখেই ঢাকায় ব্যাক করেছি। বাড়ির সবাই দুই-এক দিন বেশি থেকে যেতে বলত কত করে! থাকা হয়নি।

 

 

পরীমণি আরো লিখেছেন, ‘এখন মনে হচ্ছে নানুর কবর ধরে সারাদিন সারারাত যদি বসে থাকতে পারতাম! কিন্তু পারি না।’

পরীর ছেলে পদ্মর সঙ্গে তার নানাভাইয়ের সম্পর্কের স্মৃতি টেনে পরী লেখেন, “আমার পদ্মফুল কেবল নানুকে চিনতে শুরু করছিল। বড় আব্বু বলে ডাকতে শিখেছিল। এখন যদি কেউ ওকে বলে, ‘তোমার বড় আব্বু কই?’ অমনি ‘এই যে’ বলে সাথে সাথে আঙুল তুলে নানুর কবরটা দেখিয়ে দেয়! কবরের ওপরে চুমু খায়, হাত বুলায়, ফুঁ দেয়।

 
আসার সময় হাত নেড়ে নেড়ে কতবার যে বলল ‘আব্বুটা বাই আব্বুটা বাই’!”

 

পরীমণির একটি ছবিতে দেখা যায়, কবরের পাশে বসে আছেন তিনি। এ সময় তার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে ছেলে পদ্ম। সেই ছবি প্রসঙ্গে পরীমণি বলেন, ‘আমার একজন কাঁধে হাত রাখার মানুষ আছে। আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেয়!’ 

সব শেষে পরী লিখেছেন, ‘দোয়া করবেন। নানু জান্নাতের ফুলের সাথে থাকুক।

 

 

পরীমণির নানাবাড়ি পিরোজপুরে। তার নানা শামসুল হক গাজী ছিলেন ভগীরথপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। ছোটবেলায় মা-বাবা মারা যাওয়ার পর নানাবাড়িতেই বেড়ে ওঠেন তিনি। নানাবাড়িতে থেকেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করেন।