NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

তীব্র গরমে বেড়েছে ডায়রিয়া রোগী, অধিকাংশই শিশু


খবর   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৪, ০৪:২৫ এএম

>
তীব্র গরমে বেড়েছে ডায়রিয়া রোগী, অধিকাংশই শিশু

রাজধানীসহ সারাদেশই কমবেশি দাবদাহে পুড়ছে। এই অবস্থায় পিপাসার্ত মানুষ যেখানেই পানি পাচ্ছেন, সেখানেই পিপাসা নিবারণের চেষ্টা করেছেন। সেক্ষেত্রে অনেকাংশেই দেখা হয় না যেই পানিটি তিনি পান করছেন, তা বিশুদ্ধ কি না। যার ফলে আক্রান্ত হচ্ছেন ডায়রিয়ায়। 

 আক্রান্ত রোগীদের অন্যতম ভরসা কেন্দ্র আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) সূত্রে জানা গেছে, গরমের কারণে গত কয়েকদিনে বেড়েছে আক্রান্ত রোগী, হাসপাতালে আসা রোগীদের অধিকাংশই শিশু।

বিশেষজ্ঞরা বলছেন, ডায়রিয়া পানিবাহিত রোগ। দূষিত পানি পান করার মাধ্যমে এ রোগ হয়। সাধারণত দিনে তিন বা এর চেয়ে বেশি বার পাতলা পায়খানা হতে শুরু করলে তার ডায়রিয়া হয়েছে বলে ধরে নেওয়া যায়। গরম এলেই ডায়রিয়ার সমস্যা মারাত্মক আকার ধারণ করে। বিশেষ করে শিশু-কিশোররা এই রোগে বেশি ভুক্তভোগী হয়।

অধিকাংশ ক্ষেত্রেই শহরে ট্যাপের পানি সেপটিক ট্যাংক বা সুয়ারেজ লাইনের সংস্পর্শে দূষিত হয়। অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন জীবনযাপন, যেখানে-সেখানে ও পানির উৎসের কাছে মলত্যাগ, সঠিক উপায়ে হাত না ধোয়া, অপরিচ্ছন্ন উপায়ে খাদ্য সংরক্ষণ এবং ঘন ঘন লোডশেডিংয়ের কারণে এ সময় দোকান, রেস্তোরাঁ বা বাসায় পচন ধরা ফ্রিজের খাবার গ্রহণঅন্যতম কারণ হিসেবে ধরে নেওয়া হয়।

dhakapost

এগারো মাস বয়সী শিশু জান্নাত হাত-পা ছড়িয়ে শুয়ে আছে হাসপাতালের বিছানায়। শারীরিকভাবে খুব বেশি দুর্বল হয়ে যাওয়ায় নড়াচড়াও করছে না তেমন। ছয়দিন ধরে অসুস্থ মেয়েকে নিয়ে মঙ্গলবার (১২ জুলাই) হাসপাতালে আসেন শিশুর মা। তিনি বলেন, প্রথমে মেয়ের জ্বর আসে, তারপর শুরু হয় পাতলা পায়খানা আর বমি। গতকাল থেকে হাসপাতালে ভর্তি আছি, এখন পর্যন্ত বমিটা শুধু থেমেছে, পাতলা পায়খানা ভালো হয়নি। ডাক্তার বলেছে স্যালাইন খাওয়ালে ঠিক হয়ে যাবে।