NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ২৯, ২০২৬ | ১৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী ‘সিয়াকেও লোহাগড় দুর্গ থেকে ফেলে দেওয়া হোক’ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা, মৃত্যু ১৪০০ ছাড়াল শতভাগ জয় নিয়ে গ্রুপপর্ব শেষ আর্জেন্টিনার কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়
Logo
logo

আন্তর্জাতিক সংগীত অঙ্গনে পা রাখলেন এ আর রহমানের কন্যা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০২ এএম

আন্তর্জাতিক সংগীত অঙ্গনে পা রাখলেন এ আর রহমানের কন্যা

যুক্তরাজ্য-ভারত যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘লায়নেস’ দিয়ে সঙ্গীত পরিচালক হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক করতে যাচ্ছেন এ আর রহমানের কন্যা খাতিজা রহমান। বুধবার (২২ নভেম্বর) নির্মাতারা এই ঘোষণা করেছেন। ভারতের ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (এনএফডিসি) এবং যুক্তরাজ্যের ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট (বিএফআই) প্রযোজিত সিনেমাটি রচনা ও পরিচালনা করছেন কাজরি বাব্বর। 

আন্তর্জাতিক অভিষেক সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করে খাতিজা বলেন, “লায়নেস-এর অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত এবং সম্মানিত।

 
আমি চলচ্চিত্রটির মূল্যবোধের সাথে গভীরভাবে যুক্ত হয়েছি যখন আমি এর আকর্ষণীয় গল্প শুনেছি। আমাদের আকাঙ্ক্ষা হল প্রিন্সেস সোফিয়ার সংগ্রামের গল্পটির দীর্ঘমেয়াদী স্বীকৃতি নিশ্চিত করা যা এটি প্রাপ্য।”

 

1
এ আর রহমানের কন্যা খাতিজা রহমান (ডানে)

‘লায়নেস’-এ মুল ভূমিকায় অভিনয় করছেন পেজ সান্ধু এবং অদিতি রাও হায়দারি। চলমান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় পরিচালক কাজরি বাব্বর সিনেমাটির প্রথম পোস্টার উন্মোচন করেন।

 
 

 

এক শতাব্দীর ব্যবধানে ইংল্যান্ডে বসবাসকারী দুই পাঞ্জাবি নারীর গল্প নিয়ে আবর্তিত হয়েছে ‘লায়নেস’। প্রথম গল্পটি মহারাজা রঞ্জিত সিংয়ের নাতনি, পাঞ্জাবের রাজকুমারী এবং যুক্তরাজ্যে ভোটাধিকার আন্দোলনের অন্যতম প্রধান নেত্রী সোফিয়া দুলিপ সিংকে ঘিরে আবর্তিত হয়েছে। এই ভূমিকায় অভিনয় করবেন ব্রিটিশ-এশীয় অভিনেত্রী পেইজ সান্ধু। দ্বিতীয় গল্পটি একটি কাল্পনিক চরিত্র, যা সিমরনজিৎ কৌরকে পরিচয় করিয়ে দেয় যিনি সাউথহলে ১৯৯০-এর দশকে বসবাস করেন।

 
এই চরিত্রে অভিনয় করছেন অদিতি হায়দারি। 

 

খাতিজা ২০২০ সালে তার একক অ্যালবাম ‘ফারিশটন’ দিয়ে সংগীত শিল্পে প্রবেশ করেন। এটি তার বাবা এ আর রহমান কম্পোজ করেছেন। সম্প্রতি তেলেগু চলচ্চিত্র ‘মিনমিনি’তে সুরকারের দায়িত্ব পালন করেছেন তিনি। এবার আন্তর্জাতিক অঙ্গনে সংগীতের দায়িত্ব নিলেন রহমান কন্যা।