NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

‘ধুম’-এর পরিচালক সঞ্জয় গাধভি মারা গেছেন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:০৭ পিএম

‘ধুম’-এর পরিচালক সঞ্জয় গাধভি মারা গেছেন

‘ধুম’ দিয়ে বলিউডে ধুম ফেলে দেওয়া চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় গাধভি আর নেই। রবিবার (১৯ নভেম্বর) মুম্বাইয়ের বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। আর তিন দিন পরেই ছিল পরিচালকের জন্মদিন।

 
সঞ্জয়ের মেয়ে সঞ্জিনা তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

 

পরিচালকের কন্যা সানজিনা পিটিআইকে বলেন, ‘আজ সকাল ৯.৩০ মিনিটে বাড়িতেই বাবা শেষনিঃশ্বাস ত্যাগ করেন। আমরা নিশ্চিত নই যে কিভাবে বাবা মারা গেছেন। এটি সম্ভবত হার্ট অ্যাটাক।

 
তবে তিনি অসুস্থ ছিলেন না, পুরোপুরি সুস্থ ছিলেন।’ 

 

1
চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় গাধভি

২০০৪ সালে বলিউডে সাড়া জাগানো চলচ্চিত্র ‘ধুম’ পরিচালনা করেন সঞ্জয়। এরপর ২০০৬ সালের ‘ধুম ২’ পরিচালনা করেন তিনি। দুটি সিনেমাই বক্স অফিস কাঁপিয়ে দেয়।

 
বলিউডকে এনে দেয় ভিন্ন মাত্রার এক ফ্র্যাঞ্চাইজি। 

 

সঞ্জয় ২০০০ সালে ‘তেরে লিয়ে’ চলচ্চিত্র দিয়ে পরিচালনায় আত্মপ্রকাশ করেছিলেন। তিনি যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত বেশ কয়েকটি সিনেমাও পরিচালনা করেছেন। যার মধ্যে ছিল ‘ধুম’, ‘ধুম ২’ ও ‘মেরে ইয়ার কি শাদি হ্যায়’। ২০০৮ সালে সঞ্জয় দত্ত, ইমরান খান ও মিনিশা লাম্বা অভিনীত ‘কিডন্যাপ’, ২০১২ সালে অর্জুন রামপাল অভিনীত ‘আজাব গাজব লাভ’ এবং ২০২০ সালে ‘অপারেশন পরিন্দে’ পরিচালনা করেন এই বিখ্যাত নির্মাতা।

 

 

মৃত্যুকালে সঞ্জয় স্ত্রী জিনা ও দুই মেয়েকে রেখে গেছেন। যাঁদের মধ্যে সানজিনা বড়।