NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন
Logo
logo

সঙ্গীত শিল্পী বেবী নাজনীন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে ফ্রি কনসার্ট ঘোষণা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:২৮ এএম

সঙ্গীত শিল্পী বেবী নাজনীন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে ফ্রি কনসার্ট  ঘোষণা

বাংলাদেশে সরকারের নিপীড়ণ-নির্যাতনের শিকার অসহায় বিএনপি নেতা-কর্মীদের সাহায্যার্থে জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবী নাজনীন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে ফ্রি কনসার্ট করবেন বলে ঘোষণা দিয়েছেন। নিউইয়র্কে গত ১৪ নভেম্বর বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্র’র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সভায় এ ঘোষণা দেন তিনি। ব্রুকলীনের কোম্পানীগঞ্জ সোসাইটি ভবন অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবী নাজনীন।
যুক্তরাষ্ট্র বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের সভাপতি নাঈম টুটুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহম্মেদ সালেহ রুমেল ও মোজাম্মেল হোসেন সোহাগের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূইয়া, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরী, যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য সচিব জাহাঙ্গির শহীদ সোহরাওয়ার্দি, নোয়াখালী কোম্পানীগঞ্জের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ আল হারুন সিআইপি, বিএনপি নেত্রী সৈয়দা মাহমুদা শিরিন, নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্রের উপদেষ্টা আহসান উল্লাহ বাচ্চু।

 

বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী যুব ফোরাম যুক্তরাষ্ট্রের সার্বিক সহযোগিতায় এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাগপা যুক্তরাষ্ট্র’র সভাপতি রহমত উল্লাহ, বিএনপি নেতা শামীম আহম্মেদ, সালাউদ্দিন রুবেল, রাহিমুল ইসলাম প্রিন্স, বাদল মির্জা, কবির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশের সরকার যতই চেষ্টা করুকনা কেন দেশের মাটি থেকে কখনো জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে পারবে না। তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত কেন্দ্র ঘোষিত সব কর্মসূচি এ যুক্তরাষ্ট্রেও অব্যাহত থাকবে। দেশ ও গণতন্ত্রের স্বার্থেই এ ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা করা হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া বাংলাদেশের কোন জাতীয় নির্বাচন হতে দেয়া হবে না।