NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

ঢাকায় গান শোনাতে আসছেন নচিকেতা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৫ পিএম

ঢাকায় গান শোনাতে আসছেন নচিকেতা

গান শোনাতে এবার ঢাকায় আসছেন বাংলা গানের কিংবদন্তি নচিকেতা চক্রবর্তী। আগামী ১০ নভেম্বর ২০২৩ ঢাকার কেআইবিতে গান শোনাবেন তিনি। তাকে বাংলাদেশে নিয়ে আসছে আজব রেকর্ড ও আজব কারখানা। তাদের এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানানো হয়, আজব রেকর্ডস ও আজব কারখানার আয়োজনে আগামী ১০ নভেম্বর ২০২৩ ঢাকাস্থ কেআইবি (কৃষিবিদ ইন্সটিটিউট বাংলাদেশ) মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার’।

 

 

খুব শিগগিরই তারা টিকেট ও অন্যান্য তথ্য নিয়ে বিস্তারিত জানাবেন।

আজব রেকর্ডস ও আজব কারখানার প্রতিষ্ঠাতা ও সিইও সংগীতশিল্পী জয় শাহরিয়ার বলেন, আমাদের সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। আগামী ১০ নভেম্বর দাদা আসছেন। আশা করছি দাদার ভক্তরা অনেকদিন পরে সরাসরি তার কণ্ঠে গান শুনতে পারবেন।

 

 

তিনি আরো বলেন, নচিদার ক্যারিয়ারের ৩০ বছর পূর্তি এ বছর। কলকাতায় একটা অনুষ্ঠান হয়েছে তিরিশে নচিকেতা শিরোনামে। এবার ঢাকায় তাঁর বাংলাদেশি শ্রোতাদের জন্য এই আয়োজন।’

উল্লেখ্য, জীবনমুখী গানের শিল্পী নচিকেতা চক্রবর্তী।

 
১৯৯৩ সালে তার প্রথম অ্যালবাম প্রকাশ পায়। জীবনধারার অসংখ্য জনপ্রিয় গান এসেছে এই শিল্পীর কণ্ঠে। দুই বাংলাতেই আছে তার অসংখ্য ভক্ত।