NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ সিরিজ মুক্তির নতুন তারিখ ঘোষণা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৬ পিএম

‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ সিরিজ মুক্তির নতুন তারিখ ঘোষণা

আগামী জানুয়ারিতে আসছে রোহিত শেঠি নির্মিত বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’৷ শনিবার প্রকাশ্যে এসেছে এর নতুন পোস্টার। পোস্টারে দেখা মিলল তিন তারকার। সিদ্ধার্থ মালহোত্রা, শিল্পা শেঠি ও বিবেক ওবেরয়কে দেখা গেল অ্যাকশন লুকে। ওটিটি প্ল্যাটফরম অ্যামাজন প্রাইম ভিডিওতে মোট সাতটি পর্বে দেখা যাবে সিরিজটি।

 

 

অ্যাকশন সিকোয়েন্সে ভরপুর এই সিরিজ নিয়ে দর্শকমহলে উত্তেজনা ছিল প্রথম থেকেই। সিরিজের কিছু প্রমো আর ক্যামেরার পেছনের দৃশ্য প্রকাশ্যে আসার পর থেকে সিরিজটি নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে আগ্রহ আরো বেশি দেখা যায়। নতুন পোস্টার প্রকাশ্যে এনে সেই উত্তেজনাকে আরো বাড়িয়ে দিলেন রোহিত শেঠি। ইনস্টাগ্রামে সিরিজের পোস্টার শেয়ার করে তিনি লেখেন, “আপনারা আমাদের ভালোবাসা দিয়েছেন এবং আজ আমরা যেখানে, সেখানে আপনারাই পৌঁছে দিয়েছেন ‘সিঙ্ঘম’, ‘সিঙ্ঘম রিটার্নস’, ‘সিম্বা’ ও ‘সূর্যবংশী’র মাধ্যমে।

 
এবং আমি নিশ্চিত, আপনারা প্রেক্ষাগৃহে এসে ‘সিঙ্ঘম রিটার্নস’ দেখেও একই পরিমাণ ভালোবাসা দেবেন। কিন্তু তার আগে আমরা নিয়ে আসছি আমাদের ডিজিটাল কপ ইউনিভার্স! ইন্ডিয়ান পুলিশ ফোর্স। আমার নতুন অফিসারদের সঙ্গে আলাপ করুন আগামী ১৯ জানুয়ারি ২০২৪ থেকে, অ্যামাজন প্রাইম ভিডিওতে।’’

 

অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এ পোস্টার শেয়ার করেছেন।

 
লিখেছেন, ‘লোকেশন পরিষ্কার। টার্গেট লকড। ফোর্স আসছে। রোহিত শেঠির কপ ইউনিভার্সের জন্য রিপোর্ট করছি, সশস্ত্র এবং স্ট্রাইকের জন্য তৈরি।’

 

এর আগে এই ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এর মুক্তি পাওয়ার কথা ছিল ২০২৩- অর্থাৎ চলতি বছরের দীপাবলিতে।

 
কিন্তু তা পিছিয়ে মুক্তির আনুমানিক তারিখ স্থির করা হয় ৮ ডিসেম্বর। যদিও প্রথমে মনে করা হয় যে সালমান খান ও ক্যাটরিনা কাইফের ‘টাইগার ৩’-এর জন্য তারিখ পিছিয়ে দেওয়া হয়, পরবর্তীকালে জানা যায় যে ভিএফএক্সের প্রচুর কাজ ও পোস্ট প্রডাকশনের কাজ বাকি থাকায় রোহিত শেঠির সিরিজ পরে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়।