NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন, জিজি হাদিদকে সপরিবারে হত্যার হুমকি


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৬ পিএম

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন, জিজি হাদিদকে সপরিবারে হত্যার হুমকি

ফিলিস্তিনের প্রতি প্রকাশ্যে সমর্থন প্রকাশ করায় আমেরিকান ও অর্ধ-ফিলিস্তিনি সুপার মডেল জিজি হাদিদ এবং তাঁর পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ২৮ বছর বয়সী মডেল, যিনি অর্ধ-ফিলিস্তিনি, সম্প্রতি চলমান ইসরায়েল-ফিলিস্তিনি সংকটের মধ্যে সামাজিক মাধ্যমে ফিলিস্তিনি জাতির প্রতি নিজের সমর্থন দেখিয়েছেন। এর পরই হুমকি আসতে শুরু করে তাঁর কাছে।

রিপোর্ট অনুসারে, জিজি ফিলিস্তিনিদের পক্ষে তাঁর সোশ্যাল মিডিয়া বিবৃতির জন্য ইসরায়েলি সরকার কর্তৃক সমালোচিতও হয়েছেন।

 
জিজির বাবা মোহাম্মদ হাদিদ একজন জন্মগত ফিলিস্তিনি এবং একজন রিয়েল এস্টেট উদ্যোক্তা। 

 

জানা গেছে, জিজি ও তাঁর পরিবারকে হুমকির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে হাদিদ পরিবার। টিএমজেডের রিপোর্ট অনুসারে, জিজি ও তাঁর পরিবারের সকলকে হুমকি দেওয়া হচ্ছে। জিজির বোন বেলা হাদিদ, ভাই আনোয়ার, মা ইয়োলান্ডা এবং তাঁর বাবা মোহাম্মদ হাদিদ হুমকির কারণে তাঁদের ফোন নম্বর পরিবর্তন করেছেন।

 
তাঁদের ফোন নম্বর অনলাইনে ফাঁস হওয়ার পর পরিবারটি ই-মেইল, সোশ্যাল মিডিয়া এবং ফোনের মাধ্যমে ভয়ংকর হুমকি পেয়েছেন।

 

প্রতিবেদনে আরো বলা হয়েছে, জিজির বাবা মোহাম্মদ হাদিদ সাম্প্রতিক হুমকির কারণে এফবিআইয়ের সাথে যোগাযোগ করার কথা ভাবছেন।

গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে মঙ্গলবার (১০ অক্টোবর) হাদিদ নিজের ইনস্টাগ্রামে একটি বিবৃতি পোস্ট করেছেন। গাজায় সহিংসতার শিকার হওয়া সকলের জন্য দুঃখ এবং সহানুভূতি প্রকাশ করে জিজি তাঁর বিবৃতিতে লিখেছেন, ‘ফিলিস্তিনিদের সংগ্রাম এবং দখলদারির অধীনে জীবনযাপনের প্রতি আমার গভীর সহানুভূতি রয়েছে।

 
এটি একটি দায়িত্বের মতো, যা আমি প্রতিদিন পালন করি। এই অযৌক্তিক ট্র্যাজেডির ফলে প্রভাবিত সকলের প্রতি এবং প্রতিদিন যে নির্দোষ মানুষেরা এই সংঘাতে প্রাণ হারাচ্ছে, যাদের মধ্যে বেশির ভাগই শিশু, তাদের প্রতি আমি গভীর সহমর্মিতা প্রকাশ করছি।’

 

এর পরই বিভিন্নভাবে হত্যার হুমকি আসতে শুরু করে জিজি ও তাঁর পরিবারের কাছে।