NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন
Logo
logo

মিউনিখ ম্যারাথনে লাল সবুজের পতাকায় শিব শংকর ও সুমিত


খবর   প্রকাশিত:  ০৬ ফেব্রুয়ারী, ২০২৪, ০৩:০০ এএম

মিউনিখ ম্যারাথনে লাল সবুজের পতাকায় শিব শংকর ও সুমিত

জার্মানির বায়ার্ন মিউনিখে অনুষ্ঠিত হলো ৩৬তম জেনেরালি মিউনিখ আন্তর্জাতিক ম্যারাথন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২২ হাজারের বেশি প্রতিযোগীদের সাথে দূরপাল্লার দৌড়ে অংশ নেন দেশের হয়ে এখন পর্যন্ত ১২৫ তম আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেওয়া ক্রীড়াবিদ শিব শংকর পাল ও তারই ভাগনে সুমিত পাল। আন্তর্জাতিক এই ম্যারাথনে মিউনিখ প্রবাসী শিব শংকর পাল একমাত্র বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ম্যারাথনগুলোতে অংশ নিয়ে চলেছেন একের পর এক। এই ম্যারাথনেই তিনি অংশ নেন সর্বোচ্চ ২২ বার।

এদিন মিউনিখের অলিম্পিয়া পার্ক স্টেডিয়াম থেকে শুরু হওয়া ৪২.২ কিমি দূরত্বের এই ম্যারাথন শেষ করতে বাংলাদেশি ক্রীড়াবিদ ১০ বারের আয়রনম্যান সুমিত পাল সময় নেন ৩ ঘণ্টা ২ মিনিট। আর ৫৮ বছর বয়সী শিব শংকর ফিনিশিং লাইন শেষ করেন ৩ ঘণ্টা ৪০ মিনিটে ।

স্থানীয় সময় সকাল ৯ টায় শুরু হওয়া ম্যারাথনটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থানগুলো ছাড়াও ইংলিশ গার্ডেন ঘুরে বিখ্যাত অলিম্পিক স্টেডিয়ামে এসে শেষ হয়। শিব শংকর পাল ও সুমিত পাল বিশ্বখ্যাত এই মিউনিখ ম্যারাথনে অংশ নিয়ে দেশের পতাকা উড়াতে পেরে খুশি। তারা বলেন, জন্মভূমি বাংলাদেশকে বিশ্বব্যাপী তুলে ধরার মতো গর্ব আর কিছুতেই হতে পারে না । এদিন তাদের উৎসাহ দিতে আসেন  শিব শংকরের পরিবার ও স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা।

 

সব কিছু ঠিক থাকলে দুজনই চলতি মাসের শেষদিকে ফ্রাঙ্কফুর্টের আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়ে দেশের পতাকা উড়াতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তবে আয়োজকরা ম্যারাথনটি সফলভাবে সম্পন্ন করতে পারলেও দৌড়ানোর সময় ২২ বছর বয়সী এক দৌড়বিদের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা বায়ার্ন রাজ্যজুড়ে।