NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

ইসরায়েলের জন্য নতুন মার্কিন সামরিক সহায়তা ঘোষণা হতে পারে


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৫, ০৫:০৬ এএম

ইসরায়েলের জন্য নতুন মার্কিন সামরিক সহায়তা ঘোষণা হতে পারে

ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র ও অস্ত্রের প্রধান সরবরাহকারী যুক্তরাষ্ট্র হামাসের হামলার পর দেশটির জন্য রবিবার নতুন সামরিক সমর্থন ঘোষণা করতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এ কথা বলেছেন।

ব্লিনকেন সিএনএনকে বলেন, ‘ইসরায়েলিরা যে সুনির্দিষ্ট অতিরিক্ত অনুরোধগুলো করেছে, আমরা তা দেখছি। আমার মনে হয়, আপনারা আজ এ সম্পর্কে আরো শুনতে পাবেন।

 

 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশনা ছিল, হামাসের আক্রমণ মোকাবেলা করতে এই মুহূর্তে ইসরায়েলকে যা যা প্রয়োজন তার সব কিছুই আমরা দিচ্ছি, তা নিশ্চিত করা।’

কয়েক দশকের মধ্যে সংঘাত সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে। ইসরায়েলি পক্ষের ছয় শতাধিক মানুষ নিহত হয়েছে বলে দেশটির সরকারি প্রেস অফিস বলেছে। অন্যদিকে গাজার কর্মকর্তারা কমপক্ষে ৩৭০ জন নিহত হওয়ার কথা জানিয়েছেন।

 
দুই পক্ষের হাজার হাজার মানুষ আহত হয়েছে।

 

এ ছাড়া ব্লিনকেন বলেছেন, ‘আমাদের কাছে খবর রয়েছে, বেশ কয়েকজন আমেরিকান নিহত হয়েছে। আমরা এটি যাচাই করার জন্য অতিরিক্ত সময় কাজ করছি। একই সময়ে, আমেরিকানদের নিখোঁজ হওয়ার খবরও রয়েছে।

 
আমরা সেই খবরগুলোও যাচাই করার জন্য কাজ করছি।’

 

তিনি এবিসিকে বলেছেন, ‘এটি একটি বিশাল সন্ত্রাসী হামলা। এতে সরায়েলি বেসামরিক নাগরিকদের তাদের শহরে, তাদের বাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা স্পষ্টভাবে দেখেছি, আক্ষরিক অর্থে গাজার সীমান্তের ওপারে লোকেদের টেনে নিয়ে যাওয়া হচ্ছে। সুতরাং ইসরায়েলজুড়ে এর প্রভাব কল্পনা করতে পারেন।

 
বিশ্ব যা দেখেছে তাতে পদক্ষেপ নেওয়া উচিত।’