NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২৭, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

ইতিহাস গড়ে ভারতে ৬০০ কোটির ক্লাবে জওয়ান


খবর   প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:১১ এএম

ইতিহাস গড়ে ভারতে ৬০০ কোটির ক্লাবে জওয়ান

মুক্তির পর থেকেই ঝড়ের গতিতে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে শাহরুখ খানের জওয়ান। দক্ষিণের হিটমেকার পরিচালক অ্যাটলি ও বলিউড বাদশা শাহরুখ খানের কম্বো প্যাক জওয়ান সবচেয়ে দ্রুততম সময়ে ১০০, ২০০, ৩০০, ৪০০, ৫০০ কোটির ল্যান্ডমার্ক অতিক্রম করেছে ভারতে যা ইতিহাস তৈরি করেছে হিন্দি চলচ্চিত্রে। এবার নতুন এক মাইলফলক অর্জন করে সকলের ধরাছোঁয়ার বাইরে কিং খান। ভারতীয় চলচ্চিত্রে ৬০০ কোটির ল্যান্ডমার্ক স্পর্শ করলেন ‘জওয়ান’ শাহরুখ।

 
মুক্তির ২৫তম দিনেই এই অনন্য রেকর্ড গড়েন কিং খান।

 

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক এর মতে, ২৫তম দিনের আয়ের মাধ্যমে জওয়ান ভারতে ৬০০ কোটির আয় ছাড়িয়েছে।

1

প্রতিবেদন অনুসারে, জওয়ানের প্রথম সপ্তাহের সংগ্রহ ছিল ৩৮৯.৮৮ কোটি। দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি ১৩৬.১ কোটি আয় করে এবং তৃতীয় সপ্তাহে আয় করে ৫৫.৯২ কোটি।

 
চতুর্থ সপ্তাহে ২৩তম দিনে ৫.০৫ কোটি আয় করে জওয়ান। ২৪তম দিনে ৮.৫ কোটি এবং ২৫তম দিনে আয় করে ৮.৮০ কোটি রুপি। সব মিলিয়ে ঘরোয়া বক্স অফিসে এখন পর্যন্ত ৬০৪.২৫ কোটি আয় করেছে জওয়ান। বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১০৬৮.৫৮ কোটি।
 

 

দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলি পরিচালিত জওয়ানে প্রধান ভূমিকায় অভিনয় করছেন শাহরুখ খান। আরো রয়েছেন দীপিকা পাড়ুকোন, নয়নতারা, বিজয় সেতুপতি, সানায়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার সহ এক ঝাঁক তারকা। ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায় জওয়ান।