NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন
Logo
logo

বেলগো বাংলা কালচারাল এসোসিয়েশনের ৫ম বর্ষে পর্দাপন


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৮:০৬ এএম

বেলগো বাংলা কালচারাল এসোসিয়েশনের ৫ম বর্ষে পর্দাপন

দেখতে দেখতে ৫ম বর্ষে পর্দাপন করলো বেলজিয়ামে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক সংগঠন বেলগোবাংলা কালচারাল এসোসিয়েশন। 

জীবন আর জীবিকার তাগিদে দূর প্রবাসে শত ব্যস্ততার মাঝেও মন চায় দেশীয় সংষ্কৃতি, কৃষ্টির আবহকে ধরে রাখতে। সেই লক্ষে প্রবাসে মাটিতে গড়ে তোলা হয় বেলগো বাংলা কালচারাল এসোসিয়েশন। 

বছরের পর বছর অনেক চড়াই, উতরাই পেরিয়ে পাঁচবছর পূর্ণ করলো বেলগো বাংলা কালচারাল এসোসিয়েশন। এ উপলক্ষে বেলগো বাংলার আয়োজনে পয়লা বৈশাখ, পিঠা উৎসব, বনভোজন, বিভিন্ন সামাজিক ও জাতীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

 

সারা বেলজিয়ামে ছড়িয়ে থাকা বিভিন্ন শ্রেণিপেশার প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন ছিল বেলগো বাংলার  নিরন্তর প্রেরণার উৎস। পাশাপাশি স্থানীয় বেলজিয়াম এবং পার্শ্ববর্তী দেশসমূহ থেকে আগত অতিথিবৃন্দ এই অনুষ্ঠানকে দেয় সার্বজনীনতা। 

পঞ্চম বর্ষে পর্দাপন উপলক্ষে বেলগোবাংলার সদস্যদের উপস্থিতিতে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য সাইদুর রহমান লিটন, তপন রায়, শরিফুল ইসলাম মনজু, চয়ন রায়, হাবিবুল হাসান সোহাগ, জসিম উদ্দিন, মহসিন হোসেন, মান্নান মিয়া, রোমান মিয়া, মাহফুজ সিকদার, আশীষ শীল ও জুয়েল মিয়াসহ আরও অনেকে।