NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২৭, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

গদর ২-কে হারিয়ে নতুন রেকর্ড জওয়ানের


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:১০ পিএম

গদর ২-কে হারিয়ে নতুন রেকর্ড জওয়ানের

বক্স অফিসে জওয়ান-এর এবার একের পর এক রেকর্ড ভাঙার পালা। ১৩ দিনেই ভারতের বক্স অফিসে ৫০০ কোটির গণ্ডি পার করে ফেলল শাহরুখ খানের সিনেমা। এবার শুরু সেরার মুকুট মাথায় পরার পালা। 

একটি রিপোর্ট বলছে, মঙ্গলবার জওয়ানের আয় হিন্দি, তামিল আর তেলুগু মিলিয়ে ১৪ কোটি। সোমবারেও তা ছিল ১৬.২৫ কোটি। কর্মব্যস্ত দিনে আবার দ্বিতীয় সপ্তাহে এসে ১৪ কোটি কোনো অংশেই খারাপ নয়। 

১৩ দিনে ভারতের বাজার থেকে জওয়ানের মোট আয় ৫০৭.৮৮ কোটি। সোমবারেই ছবিটি টপকে গেছে কেজিএফ ২-কে। যা নিয়ে একটি টুইট করেছিলেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। তিনি লেখেন, ‘কেজিএফ২-কে টপকে গেল। এবার বাহুবলী ২-এর পালা। ভারতের আয়ের ভিত্তিতে বর্তমানে চতুর্থ হিন্দি সিনেমা। 

তবে জওয়ান ৫০০ কোটির ঘরে ঢোকার রেকর্ড পাওয়ায় খুশি শাহরুখভক্তরা। এর আগে সবচেয়ে কম সময় লেগেছিল সানি দেওলের গদর ২-এর, ২৪ দিন। পাঠানের লেগেছিল ২৮ দিন। সেখানে জওয়ান তার প্রায় অর্ধেক সময় অর্থাৎ ১৩ দিনে ঢুকে গেল ৫০০ কোটিতে। আর শুধু হিন্দির জন্য জওয়ানের আয় ১৩ দিনে ৪৬০ কোটি।