NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

কুমিল্লার আয়মানে বাঁধা পড়লেন চট্টগ্রামের মুনজেরিন


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:১১ পিএম

কুমিল্লার আয়মানে বাঁধা পড়লেন চট্টগ্রামের মুনজেরিন

বিশ্বের সেরা তরুণ উদ্যোক্তাদের একজন আয়মান সাদিক। অনলাইন স্কুলের ধারণা তাকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার চূড়ায়। দেশের আরেক জনপ্রিয় অনলাইন শিক্ষক মুনজেরিন শহীদ। খ্যাতির তুঙ্গে থাকা দুজনেই এখন এক পথের পথিক। বিয়ে করেছেন ‘টেন মিনিট স্কুল’ এর প্রতিষ্ঠাতা আয়মান ও একই প্রতিষ্ঠানের ইংরেজির শিক্ষক মুনজেরিন।

একনজরে আয়মান ও মুনজেরিন
কুমিল্লায় জন্ম নেওয়া আয়মান সাদিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ সম্পন্ন করে ২০১৫ সালে ইন্টারনেটভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান ‘টেন মিনিট স্কুল’ প্রতিষ্ঠা করেন। আয়মানের জন্ম কুমিল্লায় হলেও তার বেড়ে ওঠা চট্টগ্রামে। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা তায়েবুর রহমান ও শারমিন আক্তারের ছেলে আয়মান সাদিক। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ফোর্বসের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সেরা ৩০০ তরুণ উদ্যোক্তার তালিকায় স্থান পেয়েছিলেন তিনি। ওই বছরই ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে ‘কুইনস ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন আয়মান।

চট্টগ্রামের কন্যা মুনজেরিন শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক করে ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর করেন। মুনজেরিন টেন মিনিট স্কুলের ইংরেজির শিক্ষক। টেন মিনিট স্কুল আয়মান-মুনজেরিনকে দেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শিক্ষকের মুকুট এনে দিয়েছে। এবার জুটিতে বাঁধা পড়লেন দুজন।

 

এদিকে দীর্ঘদিন সম্পর্কের গুঞ্জন পরিণত হয়েছে বিয়ের মধ্য দিয়ে। তবে এতেও কঠোর গোপনীয়তা রাখতে চেয়েছেন দুজন। কিন্তু তা আর হলো না—শুভ পরিণয় জেনেছে সবাই।

আরও পড়ুন: ছোটবেলায় তেমন ভালো ছাত্রী ছিলাম না: মুনজেরিন শহীদ

জানা গেছে, শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে পরিবারের মানুষদের উপস্থিতিতে তাদের আকদ সম্পন্ন হয়। আগামী ২৩ সেপ্টেম্বর রাজধানীর সেনাকুঞ্জেতে তাদের বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠান হবে। এমন তথ্য দিয়েছেন আয়মানের ঘনিষ্ঠজনরা।