NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ২৯, ২০২৬ | ১৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী ‘সিয়াকেও লোহাগড় দুর্গ থেকে ফেলে দেওয়া হোক’ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা, মৃত্যু ১৪০০ ছাড়াল শতভাগ জয় নিয়ে গ্রুপপর্ব শেষ আর্জেন্টিনার কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়
Logo
logo

মারা গেছেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ নির্মাতা সোহান


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০৯:১১ পিএম

মারা গেছেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ নির্মাতা সোহান

বিনোদন ডেস্ক: মারা গেছেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ খ্যাত পরিচালক সোহানুর রহমান সোহান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে আজ বুধবার সন্ধ্যায় তিনি মারা যান। কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ।

কাজী হায়াৎ বলেন, ‘সোহানুর রহমান সোহান মারা গেছেন, এটা সত্য।

স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। উত্তরার একটি হাসপাতালে তিনি মারা গেছেন। আমি শুটিং স্পট থেকে উত্তরায় যাচ্ছি।’

 

গতকাল সোহানুর রহমান সোহানের স্ত্রী মারা গেছেন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এর এক দিন পরেই মারা গেলেন সোহানুর রহমান সোহান।

 

কাজী হায়াৎ বুধবার সন্ধ্যায় কালের কণ্ঠকে বলেন, ‘গতকাল মঙ্গলবার সোহানুর রহমান সোহানের স্ত্রী ব্রেন স্ট্রোক করে মারা গেছেন। এই শোক সম্ভবত সহ্য করতে পারেননি তিনি।’

 

শিবলী সাদিকের সহকারী হিসেবে সোহানুর রহমান সোহান তার চলচ্চিত্র কর্মজীবন শুরু করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’ (১৯৮৮)। এ নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী, পপি ও ইরিন জামান। শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম ছবির পরিচালকও তিনি।

 এ পরিচালকের উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো : ‘কেয়ামত থেকে কেয়ামত’ (১৯৯৩), ‘স্বজন’ (১৯৯৬), ‘আমার ঘর আমার বেহেশত’, ‘অনন্ত ভালবাসা’ (১৯৯৯)।