NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন
Logo
logo

নিউজিল্যান্ডের অকল্যান্ডের একটি রাস্তার নাম বাংলা প্লেস


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:২৯ পিএম

নিউজিল্যান্ডের অকল্যান্ডের একটি রাস্তার নাম বাংলা প্লেস

অকল্যান্ডের মেসি সাবার্বে একটি রাস্তার নাম বাংলা প্লেস। ২০০৮ সালের প্রথম দিকে এই রাস্তাটির উদ্বোধন করা হয়। অকল্যান্ড প্রবাসী মোঃ মনসুর রহমানের দেশ প্রেম এবং অক্লান্ত পরিশ্রমের ফসল এই বাংলা প্লেস। তিনি স্থানীয় সিটি কাউন্সিলের অনুমোদন নিয়ে বাংলা প্লেস নামে রাস্তাটি নির্মাণের পাশাপাশি এই রাস্তার দুই পাশে ছোট বড় মোট ৩৫ টি বাড়ি নির্মাণ করেন। 

১৯৮৭ সালে মোঃ মনসুর রহমান ভাগ্য অন্বেষণে নিউজিল্যান্ডের অকল্যান্ডে পাড়ি জমান। নিজে প্রতিষ্ঠিত হয়েছেন। পাশাপাশি অনেক প্রবাসী বাংলাদেশীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন। 

মোঃ মনসুর রহমান বলেন, 'আমি আমার বাংলাদেশকে ভালবাসি। সব সময় ভাবতাম সময় সুযোগ হলে এই প্রবাসে দেশের নামে কিছু করবো। আমার সেই ইচ্ছে পূরণ হয়েছে। আমি এই বাংলা প্লেসের একটি বাড়িতে থাকি। মনে হয় যেন বাংলাদেশেই আছি।'