NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২৭, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

রাজ পুরস্কার না পাওয়ায় আফসোস পরীমণির কণ্ঠে


খবর   প্রকাশিত:  ২২ ডিসেম্বর, ২০২৪, ১২:৫৫ এএম

রাজ পুরস্কার না পাওয়ায় আফসোস পরীমণির কণ্ঠে

মেরিল প্রথম আলো পুরস্কার ২০২২-এ তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতা হওয়ার দৌড়ে ছিলেন শরিফুল রাজ। যিনি চিত্রনায়িকা পরীমণির স্বামী। 

শুক্রবার (৮ সেপ্টেম্বর) শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে জাঁকজমকপূর্ণ এই আয়োজনে উপস্থিত হয়ে পরীমণি আশা করেছিলেন সেই পুরস্কারটা হয়তো রাজই পাবেন। 

কিন্তু সে আশা পূর্ণ হয়নি। ‘হাওয়া’ সিনেমায় অভিনয়ের জন্য তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পেয়েছেন চঞ্চল চৌধুরী। এসময় স্বামী শরিফুল রাজ পুরস্কার না পাওয়ায় আফসোস শোনা গেল পরীর কণ্ঠে। 

 

এদিন অনুষ্ঠানস্থলে হাজির হয়ে পরীমণির পাশেই বসেন রাজ। এরপর মঞ্চের বাঁ-পাশে গিয়ে দাঁড়ান। তারকা জরিপ বিভাগের পুরস্কার ঘোষণার আগপর্যন্ত সেখানেই দাঁড়িয়ে ছিলেন।

যখন সেরা অভিনেতার নাম ঘোষণার সেই মাহেন্দ্রক্ষণ এলো, পরীমণি তখন গভীর মনোযোগে সেটি তাকিয়ে দেখছিলেন। কিন্তু না শরিফুল রাজ নয়, চূড়ান্ত বিজয়ী চঞ্চল চৌধুরীর নাম ঘোষণা হতেই পরী বলে উঠলেন, ‘ইশ্, এটা কী হলো। রাজের খুব প্রত্যাশা ছিল এই পুরস্কার সে পাবে। কয়েক দিন ধরে সিনেমার শুটিং করছে, কিন্তু মন পড়ে আছে এ অনুষ্ঠানে, এই পুরস্কারে।’

এরপর পরী নিজেকেই সান্ত্বনা দিয়ে বললেন, ‘পুরস্কার পায়নি তো কী হয়েছে। ভালো কাজ করতে থাকলে একসময় না একসময় পুরস্কার পাবেই।’

প্রসঙ্গত, নানা বিতর্কের পর বর্তমানে আবারও একসঙ্গেই রয়েছে ঢাকাই সিনেমার আলোচিত চরিত্র পরীমণি-শরিফুল রাজ দম্পতি। ছেলে রাজ্যকে নিয়ে আগামী দিনগুলো সুখে-শান্তিতে কাটাতে চান তারা।