NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

‘আলিয়াকে চান’ শাহরুখ, জবাবে যা বললেন অভিনেত্রী


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০৬:০৬ পিএম

‘আলিয়াকে চান’ শাহরুখ, জবাবে যা বললেন অভিনেত্রী

সিনেমা মুক্তির এক সপ্তাহ আগে প্রকাশ পেয়েছে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ ছবির ট্রেলার। ইতোমধ্যে নেটমাধ্যমে ঝড় তুলেছে ট্রেলারটি। এতে শাহরুখের বলা বেশ কিছু সংলাপ ফিরছে মানুষের মুখে মুখে। একটি হলো, ‘চাই তো আলিয়া ভাটকে’।

কিং খানের মুখে এমন সংলাপ শুনে দর্শকরা যেমন মজা পেয়েছেন তেমনি উচ্ছ্বসিত আলিয়া ভাট নিজেও। ‘জওয়ান’ ট্রেলারের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘আর দুনিয়ার সকলের চাই শুধু শাহরুখকে’। আলিয়ার এমন বুদ্ধিদীপ্ত জবাব মনে ধরেছে তার অনুরাগীদের।

ট্রেলারে মেট্রোরেল হাইজ্যাকের একটি দৃশ্যে শাহরুখ খান অভিনীত চরিত্রকে জিজ্ঞাসা করা হয়, ‘কী চাও তুমি’। তার উত্তরে সেই চরিত্র বলে, ‘চাই তো আলিয়া ভাটকে’। বলিউড বাদশার আর এই সংলাপ মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ছবির ট্রেলারে একাধিক লুকে দেখা গেছে শাহরুখ খানকে। জানা গেছে, এতে বাবা ও ছেলে দুই চরিত্রেই অভিনয় করেছেন তিনি। ছবির আরও একটি সংলাপ ভাইরাল হয়েছে হয়েছে। যেখানে শাহরুখকে বলতে শোনা যায়, ‘ছেলের গায়ে হাত দেওয়ার আগে বাবার সঙ্গে কথা বল।’ বহু নেটিজেনের দাবি, শাহরুখ এই সংলাপের মাধ্যমে ছেলে আরিয়ানের গ্রেপ্তারের ইস্যুকে ইঙ্গিত করেছেন।

প্রসঙ্গত, আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘জওয়ান’। এতে শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারাকে। অতিথি চরিত্রে থাকবেন দীপিকা পাড়ুকোন। এছাড়া অন্যান্য চরিত্রে আরও আছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরা, যোগি বাবু প্রমুখ। অ্যাটলি কুমারের পরিচালনায় ছবিটি প্রযোজনা করছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট। ছবিটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে।