NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

পরিণীতি-রাঘবের বিয়ের প্রস্তুতি শুরু!


খবর   প্রকাশিত:  ১৭ অক্টোবর, ২০২৪, ০২:১১ এএম

পরিণীতি-রাঘবের বিয়ের প্রস্তুতি শুরু!

আংটিবদলের প্রায় তিন মাস পর বিয়ের প্রস্তুতি শুরু করেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও ভারতীয় তরুণ রাজনীতিবিদ রাঘব চাড্ডা! বলিপাড়ায় জোর গুঞ্জন, আগামী মাসের শেষের দিকে বাজবে এই জুটির বিয়ের সানাই।

শনিবার (২৬ আগস্ট) রাঘব-পরিণীতি মহাকালেশ্বর মন্দিরে পৌঁছান। অভিনেত্রীর পরনে ছিল প্যাস্টেল পিঙ্ক রঙের কাঞ্জিভরম শাড়ি। রাঘব পরেছিলেন হলুদ ধুতি। তার সঙ্গে ছিল লাল উত্তরীয়। একসঙ্গে পূজা দেন দুজন। আরতি করেন। ঈশ্বরের কাছে সুখী দাম্পত্যের কামনা করেন তারকা যুগল। তারপর মন্দির থেকে বেরিয়ে যান।

তবে ঠিক কবে ছাঁদনাতলায় যাচ্ছেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, সেপ্টেম্বর মাসের ২৫ তারিখ সেজে উঠবে বিয়ের আসর। কনের সাজে বিয়ের আসরে যাবেন পরিণীতি। পাঞ্জাবি মতে আংটিবদল সেরেছিলেন রাঘব-পরিণীতি। শিখ ধর্মগুরুদেরও সেখানে দেখা গিয়েছিল। এবার বিয়ে পাঞ্জাবি মতে না হিন্দু রীতি মেনে করবেন, তাই-ই দেখার বিষয়।

গত ১৩ মে দিল্লির কাপুরথালা হাউসে রাঘব ও পরিণীতির বাগদান পর্ব সম্পন্ন হয়। বোনের আংটিবদলের অনুষ্ঠানের জন্য বিদেশ থেকে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। আংটিবদলের পরই বিয়ের ভেন্যু খুঁজতে রাজস্থানে গিয়েছিলেন তারকা যুগল। শোনা যায়, দিদি প্রিয়াঙ্কার মতোই রাজকীয়ভাবে বিয়ে করতে চান পরিণীতি।