NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

গাড়ির গতিসীমা লঙ্ঘন করায় কানাডার অর্থমন্ত্রীকে জরিমানা


খবর   প্রকাশিত:  ০৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:৫১ এএম

গাড়ির গতিসীমা লঙ্ঘন করায় কানাডার অর্থমন্ত্রীকে জরিমানা

অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর দায়ে শাস্তির মুখে পড়েছেন কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ঘণ্টায় ১৩২ কিলোমিটার বেগে গাড়ি চালিয়েছেন, যা সর্বোচ্চ গতিসীমার বেশি এবং এই অভিযোগে জরিমানার মুখে পড়েছেন তিনি।

আর ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এই শাস্তির মুখে পড়েছেন তার নিজ প্রদেশেই। যদিও কানাডার এই অর্থমন্ত্রীর নিজের কোনও গাড়ি নেই। বুধবার (২৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর দায়ে কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে তার নিজ প্রদেশ আলবার্টাতে ২৭৩ কানাডিয়ান ডলার (২০০ মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে বলে মঙ্গলবার তার একজন মুখপাত্র জানিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় জরিমানার পরিমাণ প্রায় ২২ হাজার টাকা।

অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের অবশ্য নিজের কোনও গাড়ি নেই। তার মুখপাত্র ক্যাথরিন কাপলিনস্কাস বলেছেন, গ্র্যান্ডে প্রেইরি এবং পিস রিভার শহরের মধ্যে ঘণ্টায় ১৩২ কিমি (৮২ মাইল) গতিতে গাড়ি চালানো অবস্থায় অর্থমন্ত্রী ফ্রিল্যান্ডকে ধরা হয় এবং পরে তাকে ওই জরিমানা করা হয়।

পরে জরিমানাকৃত সম্পূর্ণ অর্থ ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পরিশোধ করেন বলেও জানান মুখপাত্র ক্যাথরিন।

অবশ্য ঘটনাটি কখন ঘটেছে এবং রাস্তার সর্বোচ্চ গতিসীমা কত ছিল তা বলেননি কাপলিনস্কাস। তবে কানাডার আলবার্টা প্রদেশের হাইওয়েতে সর্বোচ্চ গতিসীমা হচ্ছে ঘণ্টায় ১১০ কিমি।

রয়টার্স বলছে, অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড কানাডার বৃহত্তম শহর টরন্টোর একটি সংসদীয় আসনের প্রতিনিধিত্ব করেন এবং প্রায়শই তাকে তার বাইকের সাথে তোলা ছবিতে দেখা যায়।

গত মাসে সাংবাদিকদের তিনি বলেছিলেন, ‘যে বিষয়টি এখনও আমার বাবাকে হতবাক করে, তা হচ্ছে- আমার আসলে একটিও গাড়ি নেই।’

তিনি আরও বলেছিলেন, ‘আমি হাঁটি, আমি সাবওয়েতে চলাচল করি। আমার বাচ্চারা (কোথাও যেতে হলে) হেঁটে যায় এবং তাদের বাইক চালায়। এটি আসলে আমাদের পরিবারের জন্য স্বাস্থ্যকর।’