NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

কেন রেস্তরাঁর ব্যবসা থেকে হাত গুটিয়ে নিলেন প্রিয়াঙ্কা চোপড়া?


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৩, ০৪:২৭ পিএম

কেন রেস্তরাঁর ব্যবসা থেকে হাত গুটিয়ে নিলেন প্রিয়াঙ্কা চোপড়া?

বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এরপর ভারতীয় তারকা থেকে আন্তর্জাতিক স্তরে উত্তরণ হয়েছে তার। বর্তমানে দাপটের সঙ্গে কাজ করছেন হলিউডেও। অভিনেত্রীর পাশাপাশি এখন সফল উদ্যোক্তাও তিনি।

অভিনয়ের পাশাপাশি প্রযোজনায় হাত পাকিয়েছেন আগেই। উদ্যোক্তা হিসেবে ইতোমধ্যেই সফল এক প্রসাধনী সংস্থার মালিক তিনি। নিউ ইয়র্কে ‘সোনা’ নামক একটি রেস্তরাঁও খুলেছিলেন বছর দুয়েক আগে। সেই রেস্তরাঁর ব্যবসা থেকে এবার হাত গুটিয়ে নিলেন প্রিয়াঙ্কা। তবে ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

লন্ডন থেকে ছুটি কাটিয়ে সম্প্রতি আমেরিকায় ফিরেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এখন ‘জোনাস ব্রাদার্স’-এর সঙ্গে ‘দ্য ট্যুর’-এ ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাস। তার বিভিন্ন কনসার্টেই এখন দেখা যাচ্ছে প্রিয়াঙ্কাকে। ‘সিটাডেল’-এর পর এবার ‘হেডস অব স্টেট’ সিরিজের শুটিংয়ে মন দিয়েছেন অভিনেত্রী।