NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের মানসিক অসুস্থতার লক্ষণ ‘যত্নের তানপুরা’ নিয়ে ফিরলেন নাজু আখন্দ ফাইনালে আর্জেন্টিনার লজ্জাজনক কাণ্ডে খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় বড় ছাড় ফিফার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক
Logo
logo

রবীন্দ্র গানে মঞ্চ মাতালেন পার্থ সিকদার-মিতুল দত্ত


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:১৭ এএম

রবীন্দ্র গানে মঞ্চ মাতালেন পার্থ সিকদার-মিতুল দত্ত

বাছাইকরা রবীন্দ্রসঙ্গীতের পসরা সাজিয়ে বসেছিলেন দুই শিল্পী। একের পর এক গান গেয়ে গেছেন কিন্তু শ্রোতাদের এতোটুকু নড়াচড়া নেই, সবাই যেন সুরের মধ্যেই বিভোর হয়ে আছেন। এমনই এক পরিবেশ সৃষ্টি হয়েছিলো টরন্টোর হোপচার্চ মিলনায়তনে আয়োজিত শ্রাবণ সন্ধ্যায় রবীন্দ্র গানের আসরে। 

‘শ্রাবণ সন্ধ্যার রবীন্দ্রগান’ শিরোনামের এই আয়োজনে খ্যাতিমান রবীন্দ্রসঙ্গীত শিল্পী পার্থ সারথী সিকদার  এবং মিতুল দত্ত তাদের অসাধারন পরিবেশনায় শ্রোতাদের মুগ্ধ করেছেন। ছায়ানটের সাবেক কোষাধ্যক্ষ প্রদীপ নাগের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়াহিদ আজগর। 

প্রথমে মিতুল দত্ত এবং পরে পার্থ সারথী সিকদার গান পরিবেশন করেন। সব শেষে দুই শিল্পী যৌথভাবে একটি গান গেয়ে শোনান।  শিল্পীদের যন্ত্রাংশে সহায়তা করেছেন সারেঙ্গীতে পন্ডিত পঙ্কজ মিশ্র, তবলায় শ্রী অশোক দত্ত এবং  কী বোর্ডে ইফতেখার হোসেইন সোহেল।

 

টরন্টোয় বসবাসরত শিল্পী পার্থ সারথী সিকদার ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনের শিক্ষার্থী এবং শিক্ষক। সঙ্গীতগুণী ওয়াহিদুল হক ও সনজীদা খাতুনের তত্ত্বাবধানে তার রবীন্দ্রসঙ্গীত শিক্ষার ভিত তৈরি। সঙ্গীতের বিভিন্ন পন্ডিত শিল্পীর ছোঁয়ায় তিনি নিজেকে আরোও বিজ্ঞ এবং বিকশিত করেছেন। 

আর মিতুল দত্তের রবীন্দ্রসঙ্গীত সাধনা পরিপক্কতা লাভ করে শিল্পী মিতা হকের তত্ত্বাবধানে। দীর্ঘদিন গুরু মিতা হকের কাছে প্রশিক্ষণ লাভের পাশাপাশি বিভিন্ন সময়ে সঙ্গীতজ্ঞ ওয়াহিদুল হকের কাছেও তার বিশেষ প্রশিক্ষণ নেবার সুযোগ হয়। অকাল প্রয়াত মিতা হকের স্নেহধন্য অন্যতম প্রিয় ছাত্রী মিতুল বর্তমানে শিল্পী পার্থ সারথী সিকদারের তত্ত্বাবধানে সঙ্গীত চর্চা করে যাচ্ছেন।