NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

নাকে দেয়ার কোভিড টিকার ট্রায়ালের অনুমোদন মিলেছে


খবর   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৩, ০২:৫৯ পিএম

নাকে দেয়ার কোভিড টিকার ট্রায়ালের অনুমোদন মিলেছে

ঢাকা: সুইডেনে আবিষ্কৃত করোনাভাইরাস প্রতিরোধী সুইবিহীন টিকার মানবদেহে ট্রায়ালের জন্য বেছে নেয়া হয়েছে বাংলাদেশকে। এরই মধ্যে ট্রায়ালের অনুমোদন দিয়েছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)।

পাউডারের মতো এই টিকা সুইডেনে অন্য প্রাণীদেহে প্রয়োগ করে শতভাগ সফলতা পাওয়া গেছে। এখন মানুষের দেহে ট্রায়াল সম্পন্ন হলেই আনুষ্ঠানিক সফলতার ঘোষণা আসবে।

শনিবার (২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুমোদনের বিষয়টি জানিয়ে বলা হয়, প্রবাসী কয়েকজন বাংলাদেশি চিকিৎসকের উদ্যোগে সুইডেনের বিজ্ঞানীরা টিকাটির মানব ট্রায়ালের প্রথম পর্যায়ের জন্য বাংলাদেশকে বেছে নিয়েছেন।

সুইডেনের ইমিউন সিস্টেম রেগুলেশন হোল্ডিং এবি বা আইএসআর মানব ট্রায়ালের জন্য কন্ট্রাক্ট রিসার্চ অরগানাইজেশন (সিআরও) হিসেবে বাংলাদেশে ক্লিনিক্যাল ট্রায়ালস লিমিটেডের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে।

এর সিআরও হিসেবে কাজ করছেন অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ।

তিনি জানিয়েছেন, প্রথম দফায় ২০০ স্বেচ্ছাসেবীর ওপর পরীক্ষা চালিয়ে নিরাপদ প্রমাণিত হলে দ্বিতীয় দফায় আরো বেশি মানুষের ওপর টিকার পরীক্ষা চালানো হবে। সেখানে সফলতা পাওয়া গেলে তৃতীয় পর্যায়ে কয়েক হাজার মানুষের ওপর পরীক্ষা করা হয়।

বাংলাদেশে ফেজ-ওয়ান ট্রায়ালে ১৮০ জন স্বেচ্ছাসেবীর ওপর পরীক্ষা করার পরিকল্পনা করা হচ্ছে, যারা সবাই স্বাস্থ্যকর্মী। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে এই পরীক্ষা হতে পারে বলে জানিয়েছেন ডা. আবদুল্লাহ।