NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন
Logo
logo

গায়ের রং ফর্সা করায় কটাক্ষের শিকার শাহরুখকন্যা


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৬:০৮ এএম

গায়ের রং ফর্সা করায় কটাক্ষের শিকার শাহরুখকন্যা

বলিউড বাদশাহ শাহরুখ খানের একমাত্র মেয়ে সুহানা খান। অভিনয়ে এখনও পর্দায় অভিষেক না ঘটলেও সম্প্রতি নামি একটি ব্র্যান্ডের অ্যাম্বাসাডর হয়েছেন তিনি।

শুধু তাই নয়, জনপ্রিয় একটি প্রসাধনী দ্রব্যের বিজ্ঞাপনী দূত হিসেবে আলিয়া ভাটের জায়গা ছিনিয়ে নিয়েছেন শাহরুখকন্যা! আর সেই বিজ্ঞাপন প্রকাশ্যে আসতেই তুমুল কটাক্ষের শিকার হলেন তিনি।

একটি লিপস্টিকের বিজ্ঞাপনে দেখা গেছে সুহানাকে। যেখানে মেকআপ আর গ্ল্যামারের চাকচিক্যে শাহরুখকন্যাকে চেনাই দায়! আর সেই ছবি ভাইরাল হতেই বর্ণবৈষম্যের শিকার হলেন বলিউড বাদশাহর মেয়ে।

বিজ্ঞাপনে কালার কারেকশনের মাধ্যমে সুহানার গায়ের রং ফর্সা করা হয়েছে, যা দেখে ব্যঙ্গ শুরু করেছেন নেটিজেনরা।

কেউ প্রশ্ন তুলেছেন, ‘গায়ের রং ফর্সা করার কী দরকার ছিল?’ কেউ আবার কটাক্ষ করে বলছেন, ‘সুন্দর দেখানোর জন্য, ফর্সা হওয়ার চেষ্টা।’ কারো মন্তব্য, ‘সুহানাকে ফর্সা না করে লিপস্টিকের অন্য শেড তো দিতে পারত, যেটায় ওকে মানাতো।’

যদিও এসব কোনো কিছুই গায়ে মাখছেন না সুহানা। খুব শীঘ্রই  আর্চি কমিকস’-এর ভারতীয় সংস্করণ ‘দ্য আর্চিস’ সিরিজে জোয়া আখতারের হাত ধরে নিজের অভিনয় ক্যারিয়ার শুরু করতে চলেছেন তিনি।