NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২৭, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

পর্তুগালের লিসবন পার্কে ৫ লাখ মানুষ সমবেত


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:০১ পিএম

পর্তুগালের লিসবন পার্কে ৫ লাখ মানুষ সমবেত

পর্তুগালে পহেলা আগস্ট শুরু হয়েছে বিশ্ব যুব দিবস। ২০২৩ সালের এই দিবসকে কেন্দ্র করে রাজধানী লিসবনের সপ্তম এডোয়ার্ডো পার্কে তৃতীয় দিন ৩ আগস্ট (বৃহস্পতিবার) অনুষ্ঠানে সমবেত হয়েছেন পাঁচ লাখ অংশগ্রহণকারী।

ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লিসবনের মেয়র এবং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

পোপ যুবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি সকলের প্রতি ভালবাসা ছড়িয়ে দেওয়ার উদাত্ত আহ্বান জানান। তাছাড়া যুবকদেরকে ভয় দূর করে নতুন স্বপ্ন তৈরি করতে বলেন এ ধর্মীয় নেতা।

বিশ্বের প্রায় সব দেশ থেকেই অংশগ্রহণকারীরা এখানে হাজির হন। শুধু যে খ্রিষ্টান ধর্ম অনুসারীরা তা নয় অন্যান্য ধর্মের অনুসারীরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 

অংশগ্রহণকারী এক বাংলাদেশি বলেন, এখানে অংশগ্রহণ করতে পেরে অন্যরকমের অনুভূতি মনে হচ্ছে। কেননা ইতোপূর্বে এত দেশের মানুষের সঙ্গে কখনো একসঙ্গে দেখা হয়নি। এ এক অন্যরকম অনুভূতি। 

প্রসঙ্গত, আগামী ৬ই আগস্ট পর্যন্ত আন্তর্জাতিক এই সম্মেলনটি পর্তুগালের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে। সেখানে শেষ দিন পর্যন্ত ১ দশমিক ৫ মিলিয়নেরও বেশি অংশগ্রহণকারী অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করছে কর্তৃপক্ষ।