NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

বিভেদ ভুলে একসঙ্গে রাফী-পরীমণি!


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৪:০৪ পিএম

বিভেদ ভুলে একসঙ্গে রাফী-পরীমণি!

চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে তার স্ত্রী ও চিত্রনায়িকা পরীমণির দূরত্ববাস চলছে। একমাত্র ছেলে রাজ্যর অসুস্থতায়ও পরীর পাশে ছিলেন না রাজ। অথচ স্বামী রাজকে নিয়ে একসময় কথা শুনিয়েছিলেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফীকে।

অবশেষে এ নায়িকা ও নির্মাতার মধ্যকার অভিমান-অভিযোগ ঘুচল! তেমনটাই ইঙ্গিত পাওয়া গেল পরীমণির ফেসবুক পোস্টে। শনিবার (২৯ জুলাই) সকালে ফেসবুকে ছেলেকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেন এ অভিনেত্রী। মা-ছেলের সুন্দর এই মুহূর্তটি মোবাইলের ক্যামেরায় ধারণ করেন রায়হান রাফী। ছবির ক্যাপশনে পরী লেখেন, ‘চাচা বাদ। অনলি মামা ইজ রিয়েল।’ সঙ্গে জুড়ে দেন লাভ ইমোজি। নিচে রায়হান রাফীকে মেনশনও করেন এ নায়িকা।

বোঝাই যাচ্ছে, অভিমানের বরফ গলছে এই দুই তারকার মাঝে। তাই তো রাফীকে রাজের ভাই (রাজ্যর চাচা) থেকে সরাসরি নিজের ভাই (রাজ্যর মামা) বানিয়ে ফেললেন পরীমণি।

জানা যায়, রাজ্য-পরীর এ ছবিটি গতকাল শুক্রবার (২৮ জুলাই) রাতের। এদিন রাফীর বাসায় ছেলেকে নিয়ে এসেছিলেন পরীমণি। আরও ছিলেন চিত্রনায়িকা তমা মির্জা ও নির্মাতা চয়নিকা চৌধুরী। সংবাদমাধ্যমকে রাফী বলেন, ‘তমা-পরী পুরোনো বন্ধু। মূলত তাদের আগ্রহেই আমাদের দেখা-সাক্ষাৎ হলো। প্রথমে ওরা রেস্তোরাঁয় বসতে চেয়েছে। কিন্তু অনেক ভিড় দেখে পরে আমার বাসায় এলো সবাই। সবাই মানে পরী, তমা, রাজ্য আর চয়নিকা দিদি। কিছুক্ষণ গল্প-গুজব, হাসাহাসি আর ছবি তোলা হলো। ভালোই কাটলো সময়টা।’

তবে এ সাক্ষাতে পেশাগত কোনো আলাপ হয়নি বলেও জানান ‘সুড়ঙ্গ’ নির্মাতা। পরবর্তী সিনেমায় পরীকে দেখা যাকে কি না? এমন প্রশ্নে রাফী বলেন, ‘পরী ভালো অভিনেত্রী। তার সঙ্গে কাজ হবেই। এতে সন্দেহ নাই। তবে কোনো প্রজেক্টের বিষয়ে কাল ও আমার বাসায় আসেনি। কালকের আয়োজনটা একেবারেই তাৎক্ষণিক ও পারিবারিক। এখানে প্রফেশনাল কোনো আলাপ হয়নি।’

উল্লেখ্য, রায়হান রাফীর সঙ্গে পরীমণির দ্বন্দ্ব সামনে আসে গত বছরের নভেম্বরে। সেসময় রাজ-মিমের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে রাফীকে ‘দালাল’ আখ্যা দেন পরী। এরপরই দুজনের সম্পর্কে চিড় ধরে।