NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

বারাক ওবামার ব্যক্তিগত বাবুর্চির মরদেহ উদ্ধার


খবর   প্রকাশিত:  ২১ জানুয়ারী, ২০২৫, ০৩:১৪ এএম

বারাক ওবামার ব্যক্তিগত বাবুর্চির মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেস্ট বারাক ওবামার ব্যক্তিগত বাবুর্চি তাফারি ক্যাম্পবেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ জুলাই) রাতে ম্যাসাচুয়েটসের মার্থা বিনইয়ার্ডের লেকে প্যাডেল বোর্ডিংয়ে নেমেছিলেন তিনি। তখন হঠাৎ পানিতে তলিয়ে যান সাবেক প্রেসিডেন্টের রাঁধুনি। এরপর সোমবার তার মরদেহ পাওয়া যায়।  

৪৫ বছর বয়সী ক্যাম্পবেল পানির নিচে তলিয়ে যাওয়ার পর তার খোঁজে দুইদিন উদ্ধার অভিযান চালানো হয়। এরপর সোমবার তার মরদেহ উদ্ধার করা হয়। যেখানে তিনি প্যাডেল বোর্ডিংয়ে নেমেছিলেন সেখানে বারাক ওবামা ও তার স্ত্রী মিশেষ ওবামার ব্যক্তিগত বাড়ি রয়েছে।

ক্যাম্পবেল বারাক ওবামা প্রেসিডেন্ট থাকা অবস্থায় হোয়াইট হাউজের প্রধান বাবুর্চি হিসেবে কাজ করেছেন। এরপর ২০১৬ সালে যখন ওবামার মেয়াদ শেষ হয়ে যায় তখন তিনি তার পারিবারিক বাবুর্চি হিসেবে কাজ শুরু করেন।

ক্যাম্ববেলের মৃত্যুর পর একটি যৌথ বিবৃতি দিয়েছেন ওবামা ও তার স্ত্রী মিশেল। এতে তারা বলেছেন, ‘তাফারি আমাদের পরিবারের অংশ ছিলেন। তিনি সৃজনশীল… এবং খাবার নিয়ে অনুরাগী ছিলেন। মানুষকে একত্রিত করার দারুণ গুণ ছিল তার। সে যখন আমাদের সাথে ছিল তখন তাকে আমরা উষ্ণ, মজার, অসাধারণ দয়ালু মানুষ হিসেবে জেনেছি। সে আমাদের জীবনকে আরও সুন্দর করেছিল।’

রোববার রাত থেকেই ওই লেকে ডাইভাররা উদ্ধার অভিযান শুরু করেন। তাদের কাছে খবর দেওয়া হয় একজন পুরুষ প্যাডেল বোর্ডার পানিতে যান এবং সেখানে গিয়ে সমস্যার সম্মুখীন হন। এক পর্যায়ে পানিতে তলিয়ে যান, কিন্তু আর ওপরে ভেসে উঠেননি।

ম্যাসাচুয়েটস স্টেট পুলিশ জানিয়েছে, সোমবার এডগারটনের গ্রেট পোন্ডে ক্যাম্পবেলের মরদেহ পাওয়া যায়। তবে দুর্ঘটনাস্থলে ওই সময় ওবামা তার স্ত্রী কেউই উপস্থিত ছিলেন না।