NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

বলিউডে সবচেয়ে বেশি আয়কর দেন কোন অভিনেত্রী?


খবর   প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৫, ০১:১০ এএম

বলিউডে সবচেয়ে বেশি আয়কর দেন কোন অভিনেত্রী?

বর্তমানে বলিউডে সর্বোচ্চ উপার্জনকারী অভিনেত্রীদের তালিকায় নাম লিখিয়েছেন আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, ঐশ্বর্যা রাই বচ্চন, কিয়ারা আদভানি, ক্যাটরিনা কাইফের মতো নায়িকারা। তবে উপার্জনের নিরিখে বহু অভিনেত্রী তালিকার প্রথম সারিতে নাম লেখালেও কে সবচেয়ে বেশি আয়কর দেন তা জানেন? সেই তালিকায় শীর্ষে রয়েছেন দীপিকা পাড়ুকোন।

শুধুমাত্র ছবিতে অভিনয়ের মাধ্যমেই নয়, বিভিন্ন নামী সংস্থার বিজ্ঞাপনের প্রচারের মুখ হিসাবেও কাজ করেন বলি অভিনেত্রীরা। অভিনয়ের পাশাপাশি পোশাক প্রস্তুতকারী সংস্থাও খুলেছেন আনুশকা শর্মা, দীপিকা পাড়ুকোনের মতো বলি তারকারা।

ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৬-’১৭ আর্থিক বর্ষে আয়কর হিসাবে ১০ কোটি টাকা দিয়েছেন দীপিকা। এর পর থেকে প্রতি বছর প্রায় সমপরিমাণ অর্থ আয়কর দিয়ে এসেছেন দীপিকা।

ফোর্বস সূত্রে জানা গেছে, ২০১৯ সাল নাগাদ উপার্জনের নিরিখে রোহিত শর্মা, অজয় দেবগন এবং রজনীকান্তের মতো তারকাদেরও ছাপিয়ে গিয়েছিলেন দীপিকা। এমনকি সর্বাধিক উপার্জনকারী তারকাদের তালিকায় প্রথম দশে নাম লিখিয়ে ফেলেন অভিনেত্রী।

দীপিকার মোট সম্পত্তির পরিমাণ ৫০০ কোটি টাকা। প্রতি ছবিতে অভিনয়ের জন্য ১০ থেকে ১৫ কোটি টাকা পারিশ্রমিক নেন দীপিকা।

বিজ্ঞাপনে অভিনয়ের জন্যও কোটির গুণিতকে আয় করেন দীপিকা। প্রতি বিজ্ঞাপনে অভিনয় করে আনুমানিক ৮ কোটি টাকা উপার্জন করেন তিনি।

দীপিকার পর বলি অভিনেত্রীদের মধ্যে সর্বাধিক আয়কর প্রদান করেন আলিয়া। প্রতি বছর ৫ থেকে ৬ কোটি টাকা আয়কর দেন অভিনেত্রী।

২০১৩-’১৪ আর্থিক বর্ষে সর্বাধিক আয়কর দিয়ে বলি অভিনেত্রীদের তালিকায় শীর্ষে ছিলেন ক্যাটরিনা কাইফ। ওই আর্থিক বর্ষে ৫ কোটি টাকা আয়কর দিয়ে শীর্ষে ছিলেন ক্যাটরিনা।

আয়কর প্রদানের ক্ষেত্রে শীর্ষে থাকলেও উপার্জনের নিরিখে বলি অভিনেত্রীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দীপিকা। উপার্জনের নিরিখে প্রথম স্থানে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ ৬২০ কোটি টাকা।