NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

সাংবাদিকের জুতা হাতে নিলেন আলিয়া, অবাক নেটপাড়া


খবর   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৩, ০৫:৫২ এএম

সাংবাদিকের জুতা হাতে নিলেন আলিয়া, অবাক নেটপাড়া

সাংবাদিকদের সঙ্গে সবসময়ই সুসম্পর্ক রক্ষা করে চলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এবার তেমনি কিছুর দেখা মিললো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে।

মা সোনি রাজদান ও বোন শাহিন ভাটের সঙ্গে একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন নায়িকা। সেখানে তাকে দেখেই হুমড়ি খেয়ে পড়েন সাংবাদিকরা। একপর্যায়ে সেখানে একজনের জুতা হারিয়ে যায়। 

বিষয়টি চোখে পড়ে আলিয়ার। তিনি এগিয়ে গিয়ে জুতাটি হাতে নিয়ে জিজ্ঞেস করেন, ‘এটি কার?’ তখন সাংবাদিকদের একজন বলেন, এটি আমার। তারপর নায়িকা নিজে জুতাটি তুলে নিয়ে এগিয়ে দেন।

যার জুতা হারিয়েছিল সেই ব্যক্তিও এরপর ধন্যবাদ জানান আলিয়াকে। নায়িকাও পাল্টা হাসি দিয়ে গাড়িতে উঠে চলে যান নিজ ঠিকানায়। 

নেটপাড়ায় ভিডিওটি ভাইরাল হতেই আলিয়ার প্রশংসায় মেতেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘আপনি এত বিনয়ী বলেই আপনাকে ভালো লাগে।’ আরেক ব্যক্তি লেখেন, ‘ভীষণ মিষ্টি, সত্যিকার নম্র ও ভদ্র একজন মানুষ।’ তবে কেউ কেউ কটাক্ষ করতেও ছাড়েননি। একজন লিখেছেন, ‘সামনে সিনেমা রিলিজ না থাকলে এসব ভুলেও করতেন না।’

উল্লেখ্য, আলিয়া ভাটের পরবর্তী সিনেমা ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’। দীর্ঘ দিন পর এ সিনেমা পরিচালনা করেছেন বলিউড নির্মাতা করন জোহর। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন আলিয়া ভাট-রণবীর সিং। আগামী ২৮ জুলাই মুক্তি পাবে সিনেমাটি।