NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

বার বার ছবি তোলার অনুরোধে রেগে গেলেন কাজল


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:১৫ এএম

বার বার ছবি তোলার অনুরোধে রেগে গেলেন কাজল

সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে ছবিশিকারীদের ওপর নিজের মেজাজ হারিয়ে ফেলেন বলিউড অভিনেত্রী কাজল। 

‘দ্য ট্রায়াল’ নামে একটি ওয়েব সিরিজের প্রচারের জন্য তিনি যোগ দিয়েছিলেন একটি অনুষ্ঠানে। সেখানে তিনি পৌঁছাতে না পৌঁছাতেই ছবির জন্য বার বার অনুরোধ আসতে থাকে। ছবি তোলার জন্য সময়ও দেন অভিনেত্রী। 
তারপরও অনুরোধের আসর শেষ হয়নি চিত্রগ্রাহকদের। তখনই মেজাজ হারান কাজল। রেগে গিয়ে ক্যামেরার দিকে তাকিয়েই ভেংচি কাটা শুরু করেন অভিনেত্রী। আপাতভাবে মজাদার মনে হলেও আসলে যে তিনি রেগেই গিয়েছিলেন তা বোঝাই যায়। 

আগামী ১৪ জুলাই এক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘দ্য ট্রায়াল’। আমেরিকান সিরিজ ‘দ্য গুড ওয়াইফ’-এর ভারতীয় সংস্করণ ‘দ্য ট্রায়াল’। এতে আইনজীবী নয়নিকা সেনগুপ্তের ভূমিকায় অভিনয় করেছেন কাজল। সিরিজে দম্পতির ভূমিকায় জুটি বেঁধে অভিনয় করেছেন কাজল ও বাঙালি অভিনেতা যিশু সেনগুপ্ত। সেই দাম্পত্য জীবনে হঠাৎ ঝড় ওঠে। স্বামীর কুকীর্তি ফাঁস হয়ে যায় স্ত্রীর সামনে। যিশুর অপরাধের জেরে বিপর্যস্ত কাজলের সংসার, আতঙ্কে জীবন কাটাচ্ছে তাদের সন্তানরাও। তাদের সামলাবেন কে? 
এই অবস্থায় সংসারের হাল ধরলেন কাজল নিজে। পরনে উকিলের পোশাক। পেশাগত দায়বদ্ধতা থেকে ন্যায়ের রাস্তায় কত দূর এগোতে পারবেন তিনি? এমনই এক গল্পের আধারে বাঁধা ‘দ্য ট্রায়াল’-এর চিত্রনাট্য।