NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

দ্বাদশ শ্রেণির পরীক্ষা পাশ করেননি যে বলিউড তারকারা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:৩৪ এএম

দ্বাদশ শ্রেণির পরীক্ষা পাশ করেননি যে বলিউড তারকারা

বলিউডে এমনও অনেক নায়ক-নায়িকা রয়েছেন, যারা দ্বাদশ শ্রেণির পরীক্ষা পাশ করতে পারেননি। শুনে অবাক লাগলেও সত্যি। এ তালিকায় রয়েছেন প্রথম সারির অনেক তারকাও।

রণবীর কাপুর

রণবীর কাপুর - Ranbir Kapoor news Bangla

দ্বাদশ শ্রেণির গণ্ডি পাশ করেননি রণবীর কাপুর। দশম শ্রেণিতে ৫৩.৪ শতাংশ নম্বর নিয়ে পাশ করেছিলেন অভিনেতা। তবে রণবীরের দাবি, কাপুর পরিবারের সদস্যদের মধ্যে যতজন শিক্ষিত রয়েছেন, তাদের মধ্যে তিনি অন্যতম।

আলিয়া ভাট

বলিউড না হলিউড, কোথায় কাজ করতে বেশি ভালো লাগে আলিয়ার?

দশম শ্রেণিতে ৭১ শতাংশ নম্বর নিয়ে পাশ করেছিলেন আলিয়া ভাট। কিন্তু দ্বাদশ শ্রেণির পড়াশোনা শেষ করতে পারেননি তিনি। পরে আর পড়াশোনা চালাননি আলিয়া।

ক্যাটরিনা কাইফ

কেন নিজেকে আড়ালে রেখেছেন ক্যাটরিনা?

ভিকি কৌশলের স্ত্রী অভিনেত্রী ক্যাটরিনা কাইফও দ্বাদশ শ্রেণি পাশ করেননি। কেরিয়ারে সফল হলেও স্কুলজীবনের গণ্ডি পার করতে পারেননি তিনিও।

কাজল

কাজল দেভগন | Kajol Devgn news update Bangla

দ্বাদশ শ্রেণির পড়া শেষ করেননি এ তালিকায় রয়েছেন কাজলও। রাহুল রাওয়ালির 'বেখুদি' ছবির মাধ্যমে বলিপাড়ায় পা রাখেন কাজল। তাই স্কুলের পড়াশোনাও শেষ করার সুযোগ পাননি তিনি।

কারিশমা কাপুর

নতুন রূপে কারিশমা কাপুর

ছোটবেলা থেকেই ছবিতে অভিনয়ের সঙ্গে যুক্ত কারিশমা কাপুর। ১৬ বছর বয়সে বলিউডে পা রাখেন কারিনার দিদি কারিশমা।

অর্জুন কাপুর

নতুন ছবির ঘোষণা দিলেন অর্জুন!

২০১২ সালে ইশকজাদে ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন অর্জুন কাপুর। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করতে পারেননি এ অভিনেতা।

শ্রীদেবী

৪ ছবিতে শাহরুখের সঙ্গে কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন শ্রীদেবী!

চার বছর বয়স থেকেই বড় পর্দায় কাজ শুরু করেছিলেন শ্রীদেবী। হিন্দি ছবির পাশাপাশি তামিল, তেলুগু, মালায়লাম এবং কন্নড় ভাষার ছবিতে অভিনয় করেছিলেন তিনি। সাক্ষাৎকারে নিজেই দাবি করেছিলেন, স্কুল ও কলেজে কখনও পড়াশোনা করা হয়নি। সূত্র- নিউজ ১৮